
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য চারু ও কারুকলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১. ইজেল কী?
i. ক্যানভাস রেখে ছবি আঁকার স্ট্যান্ডবিশেষ|
ii. ছবি আঁকার রংতুলি, তুলি রাখার স্ট্যান্ডবিশেষ
iii. কাঠের টুলবিশেষ
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
সঠিক উত্তর: ক. i. ক্যানভাস রেখে ছবি আঁকার স্ট্যান্ডবিশেষ
২. ক্যানভাস হলো— ক. হার্ডবোর্ড
খ. মোটা কাপড় গ. হ্যান্ডমেড পেপার ঘ. প্লাইউড
উত্তর: খ. মোটা কাপড়
৩. কালি-কলমে ছবি আঁকার উত্তম কাগজ কোনটি? ক. হ্যান্ডমেড পেপার খ. কার্টিজ পেপার
গ. মসৃণ কাগজ ঘ. সাধারণ সাদা কাগজ
উত্তর: গ. মসৃণ কাগজ
৪. জলরঙে ছবি আঁকার তুলি কী দিয়ে তৈরি হয়?
ক. পাটের আঁশ খ. পশুর শক্ত পশম
গ. মাথার চুল ঘ. নরম পশম
উত্তর: ঘ. নরম পশম
৫. তেলরং দিয়ে ছবি আঁকার ব্রাশ কী দিয়ে তৈরি?
ক. অপেক্ষাকৃত শক্ত পশম খ. নরম পশম
গ. মহিষের পশম ঘ. বেজির পশম
উত্তর: ক. অপেক্ষাকৃত শক্ত পশম
৬. তিশির তেল কোন রঙের সঙ্গে মেশানো হয়?
ক. জলরং খ. তেলরং গ. এনামেল ঘ. অ্যাক্রেলিক
উত্তর: খ. তেলরং
৭. পৃথিবীর কালজয়ী সব ছবির মাধ্যম কী ছিল?
ক. জলরং খ. পেনসিল স্কেচ
গ. তেলরং ঘ. কালি-কলম
উত্তর: গ. তেলরং
৮. তেলরঙের ছবি উজ্জ্বল রাখা হয় কীভাবে?
ক. সাবান দিয়ে পরিষ্কার করে
খ. সঠিক পরিচর্যার মাধ্যমে
গ. প্লাস্টিক কাগজে মুড়ে
ঘ. সুন্দরভাবে ঝুলিয়ে রাখলে
উত্তর: খ. সঠিক পরিচর্যার মাধ্যমে
৯. সব ধরনের ছবি আঁকার জন্য উপযোগী মাধ্যম হলো— ক. জলরং খ. পেনসিল স্কেচ
গ. পোস্টার রং ঘ. তেলরং উত্তর: ঘ. তেলরং
১০. কীভাবে ক্যানভাস ছবি আঁকার উপযোগী করা হয়?
i. কাঠের ফ্রেমে সমান করে আটকিয়ে
ii. ক্যানভাসকে লম্বা রশির সঙ্গে টানিয়ে
iii. অক্সাইড ও আইকার তৈরি পেস্টের সাহায্যে ক্যানভাসে প্রলেপ দিয়ে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
সঠিক উত্তর: ঘ. i ও ii
১১. ক্যানভাসের ছিদ্র কীভাবে বন্ধ করতে হয়?
i. তেলরঙের সঙ্গে অক্সাইড মিশিয়ে প্রলেপ দিয়ে ii. আইকা ও অক্সাইডের তৈরি পেস্টের প্রলেপ দিয়ে
iii. এনামেল পেইন্টের প্রলেপ দিয়ে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
সঠিক উত্তর: খ. ii.
১২. যেভাবে ছবিতে তেলরং দেওয়া হয়—
i. গাঢ় থেকে হালকা ii. হালকা থেকে গাঢ়
iii. খুব হালকাভাবে
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও ii
সঠিক উত্তর: ক. i. গাঢ় থেকে হালকা
১৩. এনামেল রং দিয়ে ছবি আঁকার জন্য কোনটি ব্যবহার সঠিক?
ক. ক্যানভাস খ. টিন
গ. হ্যান্ডমেড পেপার ঘ. কার্টিজ পেপার
উত্তর: খ. টিন
১৪. প্লাস্টিক রং কীভাবে তৈরি হয়?
ক. অক্সাইডের মধ্যে তিশির তেল মিশিয়ে
খ. অক্সাইডের সঙ্গে আঠা মিশিয়ে
গ. অক্সাইড ও বার্নিশ মিশিয়ে
ঘ. অক্সাইড, তিশির তেল ও বার্নিশ একত্রে মিশিয়ে
উত্তর: খ. অক্সাইডের সঙ্গে আঠা মিশিয়ে
১৫. প্লাসিক রং ঘন হলে তাকে কী বলে?
ক. জলরং খ. তেলরং
গ. পোস্টার রং ঘ. অ্যাক্রেলিক
উত্তর: ঘ. অ্যাক্রেলিক।
সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়