২০১৩ সালের জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

পাংকচুয়েশন মার্কস
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। আজ দেওয়া হলো How to use Punctuation Marks and Capital Letter.
1. Comma (,):
i) Date, Address, Place ইত্যাদিকে আলাদা করার জন্য Comma ব্যবহার করতে হয়। যেমন
October 20, 1972; February 21, 2005; He lives in Kaligonj, Gazipur.
j) However, Moreover, Therefore, As a result, Consequently, On the other hand, In the same manner ইত্যাদির পর comma ব্যবহার করতে হয়। যেমন: However, he is a nice man. On the other hand, Rahim is a thief.
অন্যদিকে উপরের Adverb গুলো Sentence-এর মধ্যে ব্যবহূত হলে এদের আগে ও পরে Comma বসে। যেমন: He, however, is a nice man.
Full stop or period (.) : Interrogative sentence এবং Exclamatory Sentence ছাড়া অন্য সব ধরনের Sentence-এর শেষে Full stop বা Period ব্যবহূত হয়। যেমন: I am reading a book. May God bless you.
নামের সংক্ষিপ্ত রূপ (abreaction) চিহ্নিত করতে Full stop বা Period ব্যবহূত হয়। যেমন: B.A. Anwar; M.Sc, M.A., U.N.O
3) Semicolon (;)
a) পরস্পর সম্পর্কযুক্ত স্বাধীন Clause যদি Conjunction দ্বারা যুক্ত না হয় তবে তাদের Semicolon দ্বারা পৃথক রাখা হয়। যেমন: He was a brave man; we all honored him.
b) হালকাভাবে সম্পর্কযুক্ত ধারাবাহিক একাধিক Clauseকে আলাদা করার জন্য Semicolon ব্যবহূত হয়। যেমন:
Today we love what tomorrow we hate; today we seek what tomorrow we shun; today we desire what tomorrow we fear.
4. Colon (:) : Semicolon অপেক্ষা দীর্ঘ বিরতির জন্য বাক্যে Colon ব্যবহূত হয়।

a) পরবর্তী সময়ে কোনো কিছু আছে এরূপ ঘোষণা দিলে তারপর Colon ব্যবহূত হয়। যেমন: They were three students of VIII: Karim, Rahim and Abbas.

b) Quotation Comma :
The man said to me: ‘I am john. I am an Englishman. I have come from London’
5. Questions mark (?) : কোনো sentence দ্বারা যদি কোনো প্রশ্ন সূচিত হয় অর্থাৎ sentence টি যদি Interrogative sentence হয় তবে তার পরে Question mark বসে। যেমন: Do you know the name of the village? Did you go there yesterday?
6. Exclamatory mark (!) : ভয়, দুঃখ, বিস্ময়, উল্লাস বা মনের কোনো আকস্মিক আবেগ বাক্যে প্রকাশিত হলে তাকে Exclamatory Sentence বলা হয়। এরূপ Sentence এর পরে Exclamatory mark বসে। যেমন: What a nice flower it is! How beautiful the bird is! Alas! I am undone.

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল