২০১৩ সালের জেএসসি পরীক্ষার প্রস্তুতি: কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য কৃষিশিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদন কোনটি?
ক. জলাবদ্ধতা খ. মাটির লবণাক্ততা
গ. বাতাসের বিষাক্ত গ্যাস ঘ. মাটিতে বিষাক্ত রাসায়নিক
সঠিক উত্তর: ক. জলাবদ্ধতা
২। জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষি খাতে চিহ্নিত আশঙ্কাজনক ক্ষেত্র কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি সঠিক উত্তর: গ. ৩টি
৩। কোন এলাকাকে একসময় শস্যের ভান্ডার বলা হতো
ক. সিলেট খ. বরিশাল গ. রাজশাহী ঘ. খুলনা
সঠিক উত্তর: খ. বরিশাল
৪। খরা সহনশীল ধানের জাত কোনটি?
ক. ব্রি ধান-৩ খ. ব্রি ধান-৩৩ গ. ব্রি ধান-৫৪ ঘ. ব্রি ধান-৪৮
সঠিক উত্তর: খ. ব্রি ধান-৩৩
৫। কোনটি উত্তম লবণ সহিষ্ণু ফসল নয়?
ক. গম খ. নারকেল গ. মুগ ঘ. তুলা সঠিক উত্তর: ক. গম
৬। বন্যার সময় পানির উচ্চতার ওপর ভিত্তি করে বন্যা প্রবণ জমিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৪ গ. ৩ ঘ. ৬ সঠিক উত্তর: খ. ৪
৭। আগাম ফলন দেয় কোন ধানটি?
ক. ব্রি ধান-২৮ খ. ব্রি ধান-৪১ গ. ব্রি ধান-৪৭ ঘ. ব্রি ধান-৫৫
সঠিক উত্তর: ক. ব্রি ধান-২৮
৮। লবণাক্ত জমিতে কীভাবে বীজ বপন করা উচিত?
ক. ছিটিয়ে খ. গভীর গর্ত করে
গ. সেচ দেওয়ার পরে ঘ. শুষ্ক বীজতলায় বীজ বপন করে
সঠিক উত্তর: খ. গভীর গর্ত করে
৯। কোন মাছ স্বল্প সময়ে ফলন দেয়?
ক. রুই খ. কই গ. চিংড়ি ঘ. তেলাপিয়া
সঠিক উত্তর: ঘ. তেলাপিয়া
১০। কোন মাছ লোনা পানি একদম সহ্য করতে পারে না?
ক. রুই খ. কাতলা গ. মৃগেল ঘ. কালবাউশ
সঠিক উত্তর: ঘ. কালবাউশ
১১। ব্রি-৫২ কত দিন পানির নিচে ডুবে থাকলেও ফলন দেয়?
ক. ৭-১০ দিন খ. ১০-১২ দিন গ. ৫-৭ দিন ঘ. ১০-১৫ দিন
সঠিক উত্তর: ঘ. ১০-১৫ দিন
১২। ব্রয়লার মুরগি কত মাসের মধ্যে বাজারজাত করা যায়?
ক. ১ মাস খ. ২ মাস গ. ৩ মাস ঘ. ৪ মাস
সঠিক উত্তর: ক. ১ মাস
১৩। বাংলাদেশে শিলা বৃষ্টি হয় কখন?
ক. জানুয়ারি-ফেব্রুয়ারি খ. মার্চ -এপ্রিল
গ. জুন -জুলাই ঘ. আগস্ট-অক্টোবর
সঠিক উত্তর: খ. মার্চ -এপ্রিল
১৪। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’-এ বাংলাদেশের কী পরিমাণ ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়?
ক. ১১ লাখ টন খ. ১২ লাখ টন গ. ১৩ লাখ টন ঘ. ৯ লাখ টন
সঠিক উত্তর: গ. ১৩ লাখ টন
১৫। শীতকালে কোন রোগে গরু-ছাগল বেশি আক্রান্ত হয়?
ক. তড়কা খ. বাদল গ. নিউমোনিয়া ঘ. উকুন
সঠিক উত্তর: গ. নিউমোনিয়া।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল