২০১৩ সালের সেরা ১০ প্রযুক্তি-দক্ষতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের সবচেয়ে চাহিদাসম্পন্ন সেরা ১০টি তথ্যপ্রযুক্তি-দক্ষতার একটি তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কর্মী বাছাইকারী প্রতিষ্ঠান সাইবারকোডারস। এই তালিকায় সবচেয়ে বেশি বেতনের চাকরি পেতে যে তথ্যপ্রযুক্তি-দক্ষতা কাজে লাগতে পারে, এর মধ্যে স্থান করে নিয়েছে মোবাইল ও ক্লাউড প্ল্যাটফর্ম। জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কম্পিউটারওয়ার্ল্ড।প্রায় ১০ হাজার প্রযুক্তি প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে চাওয়া দক্ষতার তথ্য বিশ্লেষণ করেছেন সাইবারকোডার্সের গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, আইওএস উন্নয়ন, ক্লাউড কম্পিউটিং, প্রোগ্রামিংয়ে দক্ষ প্রার্থীদেরই চাকরির বাজারে চাহিদা বেশি।সেরা ১০ দক্ষতা১. মোবাইল ডেভেলপমেন্ট (আইওএস ও অ্যান্ড্রয়েড)২. ক্লাউড কম্পিউটিং (এডব্লিউএস, অ্যাজিউর)৩. ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচটিএমএল৫, সিএসএস৩, জাভাস্ক্রিপ্ট)৪. ইউএক্স/ইউজার ইন্টারফেস ডিজাইন৫. বিগ ডাটা (হ্যাডুপ, মংগো ডিবি, নোএসকিউএল)৬. সি#৭. রুবি অ্যান্ড রেইলস৮. জাভা৯.পিএইচপি১০. লিনাক্স