২০১৪ ছিল 'সেলফি'র বছর: টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের অস্কার পুরস্কারের আসরে তোলা হলিউড তারকাদের সেই বিখ্যাত সেলফি। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে
২০১৪ সালের অস্কার পুরস্কারের আসরে তোলা হলিউড তারকাদের সেই বিখ্যাত সেলফি। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে

২০১৪ সালকে ‘ইয়ার অব দ্য সেলফি’ বা ‘সেলফির বছর’ বলে আখ্যায়িত করেছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

পোপ ফ্রান্সিসের সঙ্গে ভক্তকুলের তোলা সেলফি। ছবি: হাফিংটন পোস্টের সৌজন্যে
পোপ ফ্রান্সিসের সঙ্গে ভক্তকুলের তোলা সেলফি। ছবি: হাফিংটন পোস্টের সৌজন্যে

আজ বুধবার বিবিসি বাংলার অনলাইনের খবরে জানানো হয়, মোবাইল ফোনে বিভিন্ন জায়গা বা পরিস্থিতিতে নিজের ছবি নিজে তোলাকে বলা হয় সেলফি। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় একটি বিষয়ে পরিণত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী হেল থর্নিংয়ের সেলফি। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী হেল থর্নিংয়ের সেলফি। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে

আর এই ‘সেলফি’ পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় বা বহুল ব্যবহৃত একটি শব্দে। শুধু টুইটারেই সেলফি শব্দটি ব্যবহৃত হয়েছে নয় কোটি ২০ লাখ বার।

বিবিসি ট্রেন্ডিংয়ের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ‘ট্রেন্ড’ হিসেবেও সেলফি এখন জনপ্রিয়তার শীর্ষে ।