২০১৪ সালের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (৫ম শ্রেণী) পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরবি: পূর্ণ নম্বর—১০০

১. পাঠ্যপুস্তকের মধ্য থেকে ১৪টি আরবি শব্দ থাকবে। ১০টি শব্দের অর্থ লিখতে হবে। ১–১০ = ১০
২. গদ্যাংশ থেকে ৩টি প্রশ্ন থাকবে। ২টি আরবিতে উত্তর দিতে হবে। ৭–২ = ১৪
৩. পদ্যাংশ থেকে ২টি রচনামূলক প্রশ্ন থাকবে। ১টি আরবিতে উত্তর লিখতে হবে ৭–১ = ৭
৪. পাঠ্যপুস্তক থেকে ২টি আরবি অনুচ্ছেদ থাকবে। ১টি অনুচ্ছেদের বাংলায় অনুবাদ করতে হবে ৫–১ = ৫
৫. ৮টি আরবি বাক্য উল্লেখ থাকবে। তন্মধ্যে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে ১–৫ = ৫
৬. যেকোনো একটি আরবি কবিতা ৫ লাইন লিখতে হবে। ১–৫ = ৫
৭. বাক্য গঠন: ৮টি শব্দ থাকবে তন্মধ্যে ৫টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে ২–৫ = ১০
৮. আরবি গ্রামার অংশ—ছরফ অংশ থেকে ৩টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে ৬–২ = ১২
৯. নাহু অংশ থেকে ৩টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে ৬–২ = ১২
১০. ৮টি বাংলা বাক্য থাকবে। ৫টি আরবি অনুবাদ করতে হবে ২–৫ = ১০
১১. আরবিতে প্রবন্ধ রচনা: ৪টি দেওয়া থাকবে, ১টির উত্তর দিতে হবে ১০–১ = ১০
বাংলা: পূর্ণ নম্বর—১০০
১. গদ্যাংশ ও পদ্যাংশ থেকে মোট ১৪টি সঠিক উত্তর বাছাই প্রশ্ন থাকবে। ১০টি সঠিক উত্তর লিখতে হবে।
১–১০ = ১০
২. ১০টি শব্দে লিখতে হবে ১–১০ = ১০
৩. ১টি কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লিখতে হবে ৫
৪. একটি কবিতার সারমর্ম লিখতে হবে ৫
৫. গদ্যাংশ থেকে ২টি রচনামূলক প্রশ্ন থাকবে। ১টি উত্তর লিখতে হবে ১০–১ = ১০
৬. পদ্যাংশ থেকে ২টি রচনামূলক প্রশ্ন থাকবে। ১টি উত্তর লিখতে হবে ১০–১ = ১০
৭. পদ্যাংশ থেকে ২টি উদ্ধৃতি থাকবে। ১টি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লিখতে হবে ৫–১ = ৫
৮. ৮টি শব্দ উল্লেখ থাকবে। যেকোনো ৫টি শব্দ দ্বারা বাক্য গঠন ২–৫ = ১০
৯. ৫টি বাক্যের শূন্যস্থান পূরণ ১–৫ = ৫
১০. ব্যাকরণগত ৬টি প্রশ্ন থেকে, ৪টি উত্তর লিখতে হবে ৫–৪ = ২০
১১. প্রবন্ধ রচনা: ৪টির মধ্যে ১টি ১০–১ = ১০
English Total marks —100
A. Text :60; B. Grammar :40
A. Text: 60
1. Read the given text and answer following questions.
(a) multiple choice questions/fill in the blanks 1–5 = 5
(b) True or false/matching 1–5 = 5
(c) Answering questions: 3 out of 5 5–3=15
2. Word meaning: 10 out of 12 1–10=10
3. Making sentence from substitution table
2–5 =10
4. Make sentence with given word: 5 out of 7 1–5 = 5
5. Write 8 lines of a mentioned poem by heart 10
60
B. Grammar: 40
6. Answering questions: 3 out of 5 5–3 =15
7. Translate into English: 5 out of 7 1–5 = 5
8. Paragraph writing 5
9. Letter or application writing 5
10. Essay writing 10
40
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল