পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
গণিত : পূর্ণ নম্বর—১০০
১৩ নম্বর প্রশ্নসহ ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতি প্রশ্নের নম্বর ১০
১. সংখ্যা, স্থানীয় মান, যোগ ও বিয়োগ
২. প্রাথমিক চার নিয়মসংক্রান্ত সমস্যাবলি
৩. ঐকিক নিয়ম
৪. সরল
৫. গড়
৬. ল.সা.গু ও গ.সা.গু
৭. সাধারণ ভগ্নাংশ/ ভগ্নাংশের যোগ ও বিয়োগ
৮. সাধারণ ভগ্নাংশ
৯. দশমিক ভগ্নাংশ
১০. শতকরা
১১. পরিমাপ
১২. ক্ষেত্রফল
১৩. জ্যামিতি
(ক) ত্রিভুজ/চতুর্ভুজ/বৃত্ত অঙ্কন৪
(খ) চিত্রসহ সংজ্ঞা৬
পরিবেশ পরিচিতি সমাজ এবং পরিবেশ পরিচিতি বিজ্ঞান: পূর্ণ নম্বর ১০০
ক) পরিবেশ পরিচিতি সমাজ—৫০
১. সঠিক উত্তর বাছাই সাতটি প্রশ্ন থাকবে, পাঁচটি উত্তর লিখতে হবে ১–৫ = ৫
২. চারটি সংক্ষিপ্ত/ছোট প্রশ্ন থাকবে, দুটি উত্তর লিখতে হবে ৫–২ = ১০
৩. চারটি রচনামূলক/বড় প্রশ্ন থাকবে, দুটি উত্তর দিতে হবে ১০–২ = ২০
৪. ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের/বাক্যের মিলকরণ১০
৫. শূন্যস্থান পূরণ: পাঁচটি ১–৫ = ৫
৫০
খ) পরিবেশ পরিচিতি বিজ্ঞান—৫০
১. সঠিক উত্তর বাছাই। সাতটি প্রশ্ন থাকবে, পাঁচটির উত্তর দিতে হবে ১–৫ = ৫
২. শূন্যস্থান পূরণ ১০টি ১–১০ = ১০
৩. চারটি ছোট প্রশ্ন থাকবে, দুটির উত্তর লিখতে হবে ৫–২ = ১০
৪. চারটি রচনা/বর্ণনামূলক প্রশ্ন থাকবে, দুটির উত্তর লিখতে হবে ১০–২ = ২০
৫. মৌলিক ও যৌগিক পদার্থ চিহ্নিতকরণ। খাদ্যের ভিটামিন চিহ্নিতকরণ ৫ ৫০
মোট—১০০