২০১৪ সালের এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। সিলেবাস বা প্রশ্নের ধরন সম্বন্ধে ধারণা পরিষ্কার না থাকলে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। তাই তোমাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো। এটি তোমরা ভালোভাবে পড়বে। তাহলে সিলেবাস সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হবে। ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠ্যক্রমে দুটি অংশ রয়েছে। যথা—PART-A: Grammar (Marks-40) এবং PART-B: Composition (Marks-60)
PART-A: Grammar (Marks-40)
পরীক্ষায় গ্রামার অংশের ১০টি আইটেম থেকে যেকোন ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। ৮টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান ৫।
Question No. 1 (Using right form of verbs): এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। Number, Person ও Tense অনুযায়ী ছাত্রছাত্রীদের verb-এর সঠিক রূপ ব্যবহার করে passage-টি পূরণ করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 2 (Using appropriate preposition): এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত preposition ব্যবহার করে passage-টি পূরণ করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 3 (Using articles where necessary): এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের যেখানে প্রয়োজন, সেখানে article (a, an, the) ব্যবহার করতে বলা হবে। এমন কিছু শূন্যস্থান অবশ্যই দেওয়া থাকবে, যেখানে কোনো article ব্যবহারের প্রয়োজন নেই। সে ক্ষেত্রে তাদের  চিহ্ন বসাতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 4 (Using linking words): এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত linking word ব্যবহার করে passage-টি পূরণ করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 5 (Phrase and Idioms): এ ক্ষেত্রে ৫টির অধিক Phrase and Idioms দেওয়া থাকবে। এদের যেকোনো ৫টি Phrase and Idioms দিয়ে ৫টি sentence তৈরি করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 6 (Changing the form of speech): এ ক্ষেত্রে Direct speech-এর একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের এটিকে indirect speech-এ পরিণত করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 7 (Transformation of sentences): এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং Passage-এর অন্তর্ভুক্ত ৫টি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রতিটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentence-গুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 8 (Making tag questions): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপযুক্ত Tag question দিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে। এ অংশ dialogue বা isolated sentence আকারে দেওয়া থাকবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 9 (Completing sentences): এ ক্ষেত্রে ৫টি Incomplete sentence দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে sentence-গুলো পূরণ করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
Question No. 10 (Cloze tests): এ ক্ষেত্রে Clue-সহ বা clue ছাড়া ১০টি শূন্যস্থানসংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের number, person ও tense অনুযায়ী এবং parts of speech ব্যবহার করে শূন্যস্থানগুলো পুরণ করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
PART-B: Composition (Marks-60)
Question No. 11 (Writing reports/paragraph): পরীক্ষায় Report Writing বা paragraph Writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০।
Question No. 12 (Short composition): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিয়য়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি Short composition লিখতে বলা হবে। গতানুগতিক বিয়য়গুলো পরিহার করে Short composition লিখতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১৫।
Question No. 13 (Writing formal/informal letter): পরীক্ষায় formal letter /informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে না। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০।
Question No. 14 (Writing dialogue/summary): এ ক্ষেত্রে প্রদত্ত situation-এর ওপর একটি dialogue লিখতে বলা হবে। dialogue-এর বিয়য়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে summary writing হতে পারে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০।
Question No. 15 (completing a story/an imaginary situation): এ ক্ষেত্রে কোনো story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের নিজ কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১৫।

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা