মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। পরিবার নামক দোলনা থেকে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বলে মনে করেন—
ক. ম্যাকিয়াভেলি খ. রুশো গ. গেটেল ঘ. ম্যাকাইভার
সঠিক উত্তর: গ. গেটেল
২। মিথ্যাচার ও নীতিহীনতাকে সমাজবিজ্ঞানের ভাষায় কী বলা যায়?
ক. অপরাধ খ. বিচ্যুতি গ. ভদ্রবেশী অপরাধ ঘ. আদর্শহীনতা
সঠিক উত্তর: খ. বিচ্যুতি
৩। দাসদের উৎপাদনের জীবন্ত হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন কে?
ক. প্লেটো খ. অ্যারিস্টটল গ. কার্ল মাক্স ঘ. মাক্স ওয়েবার
সঠিক উত্তর: খ. অ্যারিস্টটল
৪। ‘ব্যবহার এবং আচরণের স্বীকৃত ও গৃহীত পন্থা-পদ্ধতি হচ্ছে লোকাচার’ কার প্রদত্ত সংজ্ঞা?
ক. ম্যাকাইভার খ. সানমার গ. শেফার্ড ঘ. ডুর্খেইম
সঠিক উত্তর: ক. ম্যাকাইভার
৫। ইসলাম ধর্মের মূলনীতি কয়টি?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: ঘ. পাঁচটি
৬। কার্ল মাক্স কোন সমাজের বিচ্ছিন্নতাবোধের কথা বলেছেন?
ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক গ. সাম্যবাদী ঘ. সমাজতান্ত্রিক
সঠিক উত্তর: ক. পুঁজিবাদী
৭। জীববিজ্ঞানের বিবর্তন প্রত্যয়টি সমাজবিজ্ঞানে কে ব্যবহার করেন?
ক. অগাস্ট কোঁত খ. ডুর্খেইম গ. স্পেন্সার ঘ. ওয়েবার
সঠিক উত্তর: গ. স্পেন্সার
৮। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাখ্যার ক্ষেত্রে সাহায্য নিতে হয়?
১. বিজ্ঞানভিত্তিক কলাকৌশল ২. যুক্তি ৩. বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
সঠিক উত্তর: ক. ১ ও ২
৯। পরিবার গঠনে নিচের কোনটির গুরুত্ব রয়েছে?
১. যৌনানুভূতি ২. নিরাপত্তা ৩. পারস্পরিক নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
সঠিক উত্তর: ঘ. ১, ২ ও ৩
১০। কোনটি সংঘটিত অপরাধের উদাহরণ?
ক. চুরি খ. আয়কর ফাঁকি গ. চোরাকারবারি ঘ. ছিনতাই
সঠিক উত্তর: গ. চোরাকারবারি
১১। যেসব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন লক্ষ করা যায়—
১. শিক্ষাদান পদ্ধতি ২. পোশাক-পরিচ্ছেদ ৩. আসবাব
কোনটি সঠিক? ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
সঠিক উত্তর: খ. ২ ও ৩
# উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
সামাদ সাহেব একটি সামাজিক বিষয় নিয়ে গবেষণা করছেন। এ জন্য তাঁকে পুরোনো দিনের বিভিন্ন বই, পত্র-পত্রিকা ও দলিল-দস্তাবেজের ওপর নির্ভর করতে হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হবেন।
১২। সামাদ সাহেব তাঁর গবেষণায় কোন পদ্ধতি ব্যবহার করছেন?
ক. দার্শনিক খ. জরিপ গ. পর্যবেক্ষণ ঘ. ঐতিহাসিক পদ্ধতি
সঠিক উত্তর: ঘ. ঐতিহাসিক পদ্ধতি
১৩। এ পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—
ক. মূল উদ্দেশ্য হচ্ছে অতীতের সাহায্যে বর্তমানকে অনুসন্ধান
খ. তথ্য হিসেবে মাধ্যমিক তথ্য ব্যবহূত হয়
গ. বর্তমান কে অনুসন্ধান করে ভবিষ্যৎকে জানা
কোনটি সঠিক? ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
সঠিক উত্তর: ঘ. ১, ২ ও ৩
# উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাতুল সাহেব একজন শেয়ার ব্যবসায়ী। ২০১০ সালে বাংলাদেশে শেয়ার মার্কেটে ধস নামায় রাতারাতি তিনি নিঃস্ব হয়ে পড়েন। তাই তিনি আত্মহত্যা করেন।
১৪। রাতুলের আত্মহত্যা ডুর্খেইমের মতে কোন ধরনের আত্মহত্যা?
ক. আত্মকেন্দ্রিক খ. পরার্থমূলক গ. নৈরাজ্যমূলক ঘ. অর্থনৈতিক
সঠিক উত্তর: গ. নৈরাজ্যমূলক
১৫। সমাজে এ ধরনের আত্মহত্যা কখন বৃদ্ধি পায়?
১. সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পেলে ২. অর্থনৈতিক মন্দা হলে
৩. সমাজে সংহতি কমে গেলে
নিচের কোনটি সঠিক?
ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
সঠিক উত্তর: ক. ১ ও ২।