২০১৪ সালের এইচএসসির বিশেষ প্রস্তুতি-৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ।

অধ্যায় ২
২১। মেটাফেজের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়
ii. সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে ভাগ হয়
iii. দুটি ক্রোমাটিড স্পষ্ট হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
# নিচের চিত্র থেকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২২। চিত্রটি কোন গোত্রের উদ্ভিদ ফুলের বৈশিষ্ট্য?
ক. Malvaceae খ. Solanaceae গ. Cruceferae ঘ. Liliaceae
উত্তর: ঘ. Liliaceae
২৩। চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. পুষ্পটি প্রাইনেরাস
ii. পুংকেশর তিনটি করে দুটি আবর্তে সজ্জিত
iii. দলমণ্ডল ফানেল আকৃতির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৪। বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়?
ক. পেঁপে খ. সরষে
গ. বকফুল ঘ. মটরশুঁটি
উত্তর: খ. সরষে
২৫। Malvaceae গোত্রের উদ্ভিদ কোনগুলো?
ক. মূলা ও মটর খ. ঢ্যাঁড়স ও জবা
গ. তামাক ও খয়ের
ঘ. পেঁয়াজ ও সরষে
উত্তর: খ. ঢ্যাঁড়স ও জবা
২৬। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি?
ক. অ্যামাইলোপ্লাস্ট খ. ইলায়োপ্লাস্ট গ. অ্যালিউরোপ্লাস্ট ঘ. ক্লোরোপ্লাস্ট
উত্তর: গ. অ্যালিউরোপ্লাস্ট
২৭। পাইরিমিডিন শ্রেণীভুক্ত ক্ষারক হলো—
i. যায়ামিন ii. গুয়ানিন
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৮। ক্যারিওকাইনেসিসের কয়টি পর্যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ঘ. পাঁচটি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা