২০১৪ সালের এইচএসসির বিশেষ প্রস্তুতি-৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২য় অধ্যায়
১। প্রত্নতাত্ত্বিকেরা প্রাগৈতিহাসিক যুগকে কয়টি স্তরে ভাগ করেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর: গ. পাঁচটি
২। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ শুরু হয় কত বছর আগে?
ক. ৩০ হাজার খ. ৩০ লাখ
গ. তিন হাজার ঘ. ৬০ হাজার
সঠিক উত্তর: ক. ৩০ হাজার
৩। পশুপালন অর্থনীতির সূচনা হয়—
ক. প্রাচীন প্রস্তর যুগে খ. নতুন প্রস্তর যুগে
গ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ঘ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে
সঠিক উত্তর: খ. নতুন প্রস্তর যুগে
৪। ব্রিটেনে ব্রোঞ্জ যুগের সূচনা হয় কখন?
ক. ১৫০০ অব্দে খ. ২০০০ অব্দে
গ. ৩০০০ অব্দে ঘ. ১৯০০ অব্দে
সঠিক উত্তর: ঘ. ১৯০০ অব্দে
৫। কোনটি সবচেয়ে দীর্ঘ যুগ?
ক. প্রাচীন প্রস্তর যুগ খ. নব্য প্রস্তর যুগ
গ. ব্রোঞ্জ যুগ ঘ. লৌহ যুগ
সঠিক উত্তর: ক. প্রাচীন প্রস্তর যুগ
৬। কত সালে তাম্র যুগের সূচনা হয়?
ক. ৪০০০ অব্দে খ. ৫০০০ অব্দে
গ. ৬০০০ অব্দে ঘ. ৭০০০ অব্দে
সঠিক উত্তর: ক. ৪০০০ অব্দে
৭। লৌহ যুগের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. ব্যবসা-বাণিজ্যে আন্তর্জাতিক রূপ
ii. অস্ত্রশিল্পের প্রসার
iii. স্থাপত্য শিল্পের ব্যাপক প্রসার
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
৮। কোন যুগের মানুষ গুহার দেয়ালে ছবি আঁকত?
ক. নিম্ন প্রাচীন প্রস্তর যুগে খ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে
গ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ঘ. নতুন প্রস্তর যুগে
সঠিক উত্তর: খ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাজেরা তার নানার বাড়িতে গিয়ে একটি গরুর গাড়ি দেখল। এতে ক্লাসে পড়া একটি প্রত্নতাত্ত্বিক যুগের কথা তার মনে পড়ল।
৯। হাজেরার কোন যুগের কথা মনে পড়ল?
ক. লৌহ যুগ খ. ব্রোঞ্জ যুগ
গ. নব্য প্রস্তর যুগ ঘ. তাম্র যুগ
সঠিক উত্তর: ক. লৌহ যুগ
১০। উক্ত যুগের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—
i. লেখার আবিষ্কার
ii. ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে এ যুগের সূচনা
iii. বড় বড় স্থায়ী মানব সমাজ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii.

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম