২০১৪ সালের এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।

প্রশ্ন: বাংলাদেশের অধিবাসীদের প্রধান অর্থনৈতিক কাজ কী?

ক. কৃষিকাজ খ. মাছ ধরা গ. চাকরি ঘ. ব্যবসা

সঠিক উত্তর: ক।

প্রশ্ন:            মুদ্রা

     ধাতব মুদ্রা             ক

চিত্রের ‘ক’ নির্দেশিত স্থানের মুদ্রা কোনটি?

ক. হিসাবী খ. প্রতীক গ. ঐচ্ছিক ঘ. কাগজি

সঠিক উত্তর: ঘ।

প্রশ্ন: উৎপাদিত প্রক্রিয়ায় শ্রমবিভাগের ফলে—

i. উৎপাদন বাড়ে ii. যন্ত্রপাতির সদ্ব্যবহার হয় iii. কর্মদক্ষতা বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?

ক. সংগঠন খ. মূলধন গ. শ্রম ঘ. ভূমি

সঠিক উত্তর: ঘ।

প্রশ্ন: বাংলাদেশ বিমান সংস্থাটি কোন কারবারের অন্তর্ভূক্ত?

ক. রাষ্ট্রীয় খ. সমবায় গ. অংশীদারি ঘ. যৌথ মূলধনী

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: জনাব আহমেদ একটি দোকান থেকে ১০০০ টাকার দ্রব্য ক্রয় করেন। তিনি দোকানদারকে ৫ টাকার ধাতব মুদ্রায় দাম পরিশোধ করতে চাইলে দোকানি তা নিতে রাজি হননি। দোকানির এ রকম আচরণের কারণ ওই মুদ্রাটি—

ক. ঐচ্ছিক খ. কাগজি গ. সসীম বিহিত ঘ. অসীম বিহিত

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি কোনটি?

ক. সিলেটের বনভূমি খ. মধুপুর ও ভাওয়ালের বনভূমি

গ. রংপুরের বনভূমি ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি

সঠিক উত্তর: ঘ।

# নিচের অনুচ্ছেদটি পড় এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও।

মর্জিনাকে তার বাবা নবম শ্রেণীতে পড়ার সময়ই বিয়ে দেন। স্বামীর ইচ্ছানুযায়ী কয়েক বছরের মধ্যেই সে চার সন্তানের মা হয়। ফলে তার সবকটি সন্তানের বিভিন্ন শারীরিক সমস্যা লেগেই থাকে।

প্রশ্ন: মর্জিনা চার সন্তানের মা হওয়ার মূল কারণ কোনটি?

ক. প্রচারণার অভাব খ. সচেতনতার অভাব

গ. চিত্তবিনোদনের অভাব ঘ. নারী স্বাধীনতার অভাব

সঠিক উত্তর: ঘ।

প্রশ্ন: মর্জিনার মতো পরিবারগুলোর জন্য দেশের—

i. জনসংখ্যা বৃদ্ধি পায় ii. কর্মসংস্থান বৃদ্ধি পায়

iii. শিক্ষার প্রসার ব্যাহত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ।

প্রশ্ন: কাঁচ তৈরিতে কী ব্যবহূত হয়?

ক. সিলিকা বালু খ. কঠিন শিলা গ. চুনাপাথর ঘ. চীনামাটি

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: কোন অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের শতভাগ ব্যক্তিগত মালিকানা বজায় থাকে?

ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক গ. ইসলামি ঘ. মিশ্র

সঠিক উত্তর: খ।

প্রশ্ন: ‘অর্থনীতিবিদগণ যা আলোচনা করেন তা অর্থনীতির আওতাভুক্ত’ —উক্তিটি কার?

ক. অধ্যাপক ভাইনার খ. এল রবিনস গ. মার্শাল ঘ. অ্যাডাম স্মিথ

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: অর্থনীতির জনক কে?

ক. ডেভিড রিকার্ডো খ. অ্যারিস্টটল গ. অ্যাডাম স্মিথ ঘ. এল রবিনস

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: ২০১০-২০১১ অর্থবছরে বাংলাদেশের GDP-তে কৃষি খাতের অবদান কত?

ক. ১৯.৯৫% খ. ১২.৬% গ. ১৫.৮% ঘ. ১৭.৯৪%

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: দ্রব্য বিনিময় প্রথার সবচেয়ে বড় অসুবিধা কোনটি?

ক. ভাগ করার অসুবিধা খ. মূল্য পরিমাপে অসুবিধা  

গ. অভাবের অমিল ঘ. স্থানান্তরের অসুবিধা

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর: খ।

প্রশ্ন: অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর: খ।

প্রভাষক. ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী