২০১৪ সালের এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক. ফেনী গার্লস ক্যাডেট কলেজ

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: কোনো দ্রব্যের চাহিদার চেয়ে জোগান কম হলে—

i. দাম বাড়ে ii. দাম কমে iii. দাম স্থির থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: অলিগপলি বাজারে কয়জন বিক্রেতা থাকে?

ক. একজন খ. দুইজন গ. কয়েকজন ঘ. বহুসংখ্যক

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: ভারসাম্য অবস্থায়—

i. চাহিদা ও জোগান সমান থাকে ii. দাম অপরিবর্তিত থাকে

iii. দাম ওঠানামা করে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. ii. ও iii

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: কোনটির স্থায়িত্ব সবচেয়ে কম?

ক. পাট খ. চাল গ. সোনা ঘ. তরিতরকারি

সঠিক উত্তর: ঘ।

# জহির বাজারে গিয়ে টেলিভিশন, ইস্ত্রি ইত্যাদি পণ্য ক্রয় করল।

প্রশ্ন: জহিরের ক্রয়কৃত পণ্য কোন বাজারের অন্তর্গত?

ক. অতি স্বল্পকালীন খ. স্বল্পকালীন গ. দীর্ঘকালীন ঘ. অতি দীর্ঘকালীন

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: ভিন্ন ভিন্ন বাটখারা বিস্তৃত বাজারের কোন ধরনের ত্রুটি সৃষ্টি করে?

ক. নিম্নমানের দ্রব্য খ. শ্রেণী বিভাগের অভাব

গ. সংরক্ষণের অভাব ঘ. ত্রুটিপূর্ণ ওজন

সঠিক উত্তর: ঘ।

প্রশ্ন: বাজারের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে?

ক. মার্শাল খ. রবিনস গ. কুর্নট ঘ. ভাইনার

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: ‘যা বিনিময়ের মাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাই অর্থ’—উক্তিটি কার?

ক. জি ডি এইচ কোল খ. ক্রাউথার গ. কুর্নট ঘ. রবিনস

সঠিক উত্তর: খ।

প্রশ্ন: প্রতিদিন টাকা উত্তোলন করা যায়—

i. চলতি হিসাব থেকে ii. সঞ্চয়ী হিসাব থেকে iii. স্থায়ী হিসাব থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: চিনি উৎপাদিত হয়—

ক. রবার গাছ থেকে খ. পাট থেকে

গ. আখ থেকে ঘ. যব থেকে

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: জুতা প্রস্তুত করা হয়—

ক. পাট থেকে খ. আখের ছোবড়া থেকে

গ. ভেড়ার লোম থেকে ঘ. গরুর চামড়া থেকে

সঠিক উত্তর: ঘ।

প্রশ্ন: মাংস উৎপাদনকারী কঁচি মুরগিকে কী বলে?

ক. লেয়ার খ. ব্রয়লার গ. কেম্বেল ঘ. জিনডিং

সঠিক উত্তর: খ

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তরদাও।

আজিজ মিয়া একজন পেঁপেচাষি। তাঁর এলাকার রাস্তাঘাট কাঁচা থাকায় নিকটস্থ হাটে কম মূল্যে পেঁপে বিক্রি করেন। তিনি ভাবছেন অর্থ থাকলে নদীপথে পেঁপেগুলো শহরে নিতে পারতেন।

প্রশ্ন: আজিজ মিয়া পেঁপে কোন বাজারে বিক্রি করেন?

ক. স্থানীয় খ. জাতীয় গ. আন্তর্জাতিক ঘ. স্বল্পকালীন

সঠিক উত্তর: ক।

প্রশ্ন: আজিজ মিয়ার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতেকরণীয়—

i. ব্যাপক প্রচারণা ii. সহজ শর্তে ঋণ প্রদান

iii. যাতায়াত ব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ।

প্রশ্ন: নিচের কোন দ্রব্যগুলো বাংলাদেশ আমদানি করে?

ক. চিংড়ি, চাল, চামড়া খ. গম, চাল, শিশুখাদ্য

গ. চামড়া, গম, চাল ঘ. গম, চাল, চা

সঠিক উত্তর: খ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল