২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টন: মাসুক হেলাল
কার্টন: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
২০. লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করতে পারে?
ক. লিফটটি যখন সমবেগে নিচে নামে
খ. লিফটটি যখন সমবেগে ওপরের দিকে ওঠে
গ. লিফটটি যখন ‘g’ ত্বরণে ওপরে ওঠে
ঘ. লিফটটি যখন ‘g’ ত্বরণে নিচে নামে
উত্তর: ঘ. লিফটটি যখন ‘g’ ত্বরণে নিচে নামে
২১. পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6kg. চাঁদের কেন্দ্রে এর ভর কত হবে?
ক. 1kg খ. 6kg গ. 0 ঘ. 6N
উত্তর: খ. 6gk
২২. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
ক. 9.83ms-2 খ. 9.88ms-2 গ. 9.78ms-2 ঘ. শূন্য
উত্তর: ঘ. শূন্য
২৩. কোন অবস্থায় লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির মাথা লিফটের ছাদে ঠেকে যাবে?
ক. লিফটটি ‘g’ এর চেয়ে বেশি ত্বরণে নিচে নামলে
খ. লিফটটি ‘g’ এর সমান ত্বরণে নিচে নামলে
গ. লিফটটি ‘g’ এর বেশি ত্বরণে ওপরে ওঠলে
ঘ. লিফটটি ‘g’ এর সমান ত্বরণে ওপরে ওঠলে
উত্তর: ক. লিফটটি ‘g’ এর চেয়ে বেশি ত্বরণে নিচে নামলে
২৪. কোনো বস্তুর ভরকেন্দ্র কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ক. একটি
২৫. কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি?
ক. ১টি খ. ২টি গ. অনেকগুলো ঘ. ৩টি। উত্তর: ক. ১টি
২৬. ‘লাইকা’ নামের কুকুরটি কোন উপগ্রহের যাত্রী ছিল?
ক. স্পুটনিক-I খ. স্পুটনিক-II গ. স্কোর ঘ. লুনা-৩
উত্তর: খ. স্পুটনিক-II
২৭. ভেনাস গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্য যানের নাম কী?
ক. মারস-2 খ. ভেনেরা-3 গ. লুনা-9 ঘ. সয়োজ-4
উত্তর: খ. ভেনেরা-3
২৮. প্রথম পরীক্ষামূলক স্পেস স্টেশন কোনটি?
ক. সয়োজ-৩ খ. সয়োজ-৪ গ. সয়োজ-২ ঘ. সয়োজ-১
উত্তর: খ. সয়োজ-৪
অধ্যায়-৫
১. বস্তুর গতিশক্তি কোনটির ওপর নির্ভর করে?
ক. ভর ও বেগের ওপর খ. বেগ ও বলের ওপর
গ. ভর ও বলের ওপর ঘ. ভরবেগ ও বলের ওপর
উত্তর: ক. ভর ও বেগের ওপর
২. গতিশক্তি নয় গুণ হলে বস্তুর বেগ কত হবে?
ক. ২ গুণ খ. ৩ গুণ গ. ৪ গুণ ঘ. ৫ গুণ
উত্তর: খ. ৩ গুণ
৩. নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে?
ক. তিন গুণ খ. ছয় গুণ গ. চার গুণ ঘ. আট গুণ
উত্তর: গ. চার গুণ
৪. কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎশক্তির মূল উৎস কী?
ক. পানির গতিশক্তি খ. পানির বিভব শক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: খ. পানির বিভব শক্তি
৫. কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?
ক. ক্ষমতা খ. শক্তি গ. বল ঘ. চাপ। উত্তর: ক. ক্ষমতা
৬. জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তি ব্যবহার করা হয়?
ক. গতিশক্তি খ. বিভব শক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. গতি ও বিভব শক্তি
উত্তর: খ. বিভব শক্তি
৭. এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট?
ক. 742W খ. 746W গ. 740W ঘ. 747W
উত্তর: খ. 746W
৮. নিচের কোন রাশি দুটির একক অভিন্ন?
ক. তাপ, তাপমাত্রা খ. কাজ, শক্তি
গ. কাজ, ক্ষমতা ঘ. শক্তি, ক্ষমতা
উত্তর: খ. কাজ, শক্তি
৯. মহাবিশ্বে নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি?
ক. ছয়টি খ. দশটি গ. আটটি ঘ. নয়টি। উত্তর: ঘ. নয়টি
১০. কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি একজন মানুষ কোন শক্তি থেকে পায়?
ক. যান্ত্রিক শক্তি খ. রাসায়নিক শক্তি
গ. তাপশক্তি ঘ. বিভব শক্তি
উত্তর: খ. রাসায়নিক শক্তি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক