২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৬
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
১১. ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কীরূপ শক্তি সঞ্চিত হবে?
ক. বিভব শক্তি খ. গতি শক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: ক. বিভব শক্তি
১২. কোনটিতে অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?
ক. ভর খ. সময় গ. অভিকর্যজ ত্বরণ ঘ. উচ্চতা
উত্তর: খ. সময়
১৩. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. তড়িৎ খ. রাসায়নিক শক্তি গ. শব্দ ঘ. যান্ত্রিক শক্তি
উত্তর: খ. রাসায়নিক শক্তি
১৪. তড়িৎ মোটরে নিচের কোনটি পাওয়া যায়?
ক. তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
খ. তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
গ. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
ঘ. তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
উত্তর: খ. তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি

অধ্যায়-৬
১. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
ক. তাপ খ. ঘনত্ব গ. প্লবতা ঘ. আপেক্ষিক গুরুত্ব
উত্তর: গ. প্লবতা
২. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কি ঘটবে?
ক. তরলে ওজনহীন মনে হবে
খ. তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
গ. তরলে ডুবে যাবে ঘ. তরলে ভেসে ওঠবে
উত্তর: গ. তরলে ডুবে যাবে
৩. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কোনটি ঘটবে?
ক. তরলে ভেসে থাকবে খ. তরলে ডুবে যাবে
গ. তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে
ঘ. তরলে ওজনহীন মনে হবে
উত্তর: ক. তরলে ভেসে থাকবে
৪. কোনো বস্তুর ঘনত্ব বস্তুর কিসের ওপর নির্ভর করে?
ক. উপাদানের খ. তাপমাত্রার
গ. আয়তনের ঘ. উপাদান ও তাপমাত্রার
উত্তর: ঘ. উপাদান ও তাপমাত্রার
৫. চাপ কোন রাশি?
ক. ভেক্টর রাশি খ. স্কেলার রাশি গ. মিটার রাশি ঘ. শব্দ রাশি
উত্তর: খ. স্কেলার রাশি
৬. কোনটি চাপের মাত্রা সমীকরণ?
ক. [P]=[ML-1T2] খ. [P]=[MLT-2]
গ. [P]=[ML-1T-2] ঘ. [P]=[ML-2T-2]
উত্তর: গ. [P]=[ML-1T-2]
৭. তরল পদার্থের ভেতরে কোনো বিন্দুতে চাপের মান কোনটির ওপর নির্ভর করে না?
ক. ভূমির ক্ষেত্রফল খ. বিন্দুর গভীরতা
গ. তরলের ঘনত্ব ঘ. অভিকর্ষজ ত্বরণ
উত্তর: ক. ভূমির ক্ষেত্রফল
৮. পাত্রের আবদ্ধ স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান কোনটির ওপর নির্ভর করে না?
ক. তরলের ঘনত্ব খ. বিন্দুর গভীরতা
গ. পাত্রের ক্ষেত্রফল ঘ. অভিকর্ষজ ত্বরণ
উত্তর: গ. পাত্রের ক্ষেত্রফল
৯. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিসের ওপর নির্ভর করে?
ক. তরলের ঘনত্বের খ. বিন্দুর গভীরতা
গ. ভূমির ক্ষেত্রফলের, ঘ. তরলের ঘনত্ব ও বিন্দুর গভীরতার।
উত্তর: ঘ. তরলের ঘনত্ব ও বিন্দুর গভীরতার।
১০. ধাক্কার একক কী?
ক. প্যাসকেল খ. নিউটন গ. জুল ঘ. ওয়াট। উত্তর: খ. নিউটন
১১. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের ওপর চাপ প্রয়োগ করলে কী ঘটে?
ক. পদার্থের ওই অংশে চাপ স্থির থাকে
খ. পদার্থের সবদিকে চাপ কমে যায়
গ. পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়
ঘ. পদার্থের সবদিকে চাপ বৃদ্ধি পায়
উত্তর: গ. পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়
১২. হাইড্রলিক প্রেস নিচের কোন সূত্রের ভিত্তিতে তৈরি হয়?
ক. প্যাসকেলের সূত্র খ. আর্কিমিডিসের সূত্র
গ. নিউটনের দ্বিতীয় সূত্র ঘ. নিউটনের প্রথম সূত্র
উত্তর: ক. প্যাসকেলের সূত্র।

শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল