
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
১৩. তাপের সুপরিবাহক কোনটি?
ক. কাচ খ. রাবার গ. পানি ঘ. তামা। উত্তর: ঘ. তামা
১৪. সার্লির পদ্ধতিতে কোনটি নির্ণয় করা যায়?
ক. তাপ পরিবাহকত্ব খ. G-এর মান
গ. g-এর মান আপেক্ষিক তাপ ঘ. তাপের বিকিরণ
উত্তর: ক. তাপ পরিবাহকত্ব
১৫. আগুনের পাশের কোনো স্থান থেকে একই দূরত্বে ঠিক ওপরে কোনো স্থানে বেশি উত্তপ্ত হওয়ার কারণ কী?
ক. তাপের পরিবহন খ. তাপের পরিচলন
গ. তাপের বিকিরণ ঘ. তাপের পরিচলন ও বিকিরণ
উত্তর: ঘ. তাপের পরিচলন ও বিকিরণ।
অধ্যায়-১২
১. জ্বালানি পোড়ানোর ব্যবস্থার ওপর নির্ভর করে ইঞ্জিনকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার। উত্তর: খ. দুই
২. নিচের কোন ইঞ্জিনটি অন্তর্দহ ইঞ্জিন নয়?
ক. পেট্রোল ইঞ্জিন খ. ডিজেল ইঞ্জিন
গ. অ্যারোপ্লেনের ইঞ্জিন ঘ. বাষ্পীয় ইঞ্জিন
উত্তর: ঘ. বাষ্পীয় ইঞ্জিন
৩. পেট্রোল ইঞ্জিনের কোন অংশে পেট্রোলকে বাষ্পে রূপান্তর করা হয়?
ক. ট্যাংকে খ. দহন প্রকোষ্ঠে গ. সিলিন্ডারে ঘ. কার্বুরেটরে
উত্তর: ঘ. কার্বুরেটরে
৪। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটরের কাজ কী?
ক. পেট্রোলকে বাষ্পীভূত করা খ. পেট্রোলকে নির্দিষ্ট চাপে রাখা
গ. পেট্রোল ও বায়ুর মিশ্রণের দহন ঘটানো
ঘ. আগমন ও নির্গম বাল্ব ওঠানামা করানো
উত্তর: ক. পেট্রোলকে বাষ্পীভূত করা
৫. যে ক্ষুদ্রতম ডায়নামো থেকে তড়িৎ প্রবাহ সরবরাহ করে দহন প্রকোষ্ঠে স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তার নাম কী?
ক. কার্বুরেটর খ. স্পার্কপ্লাগ গ. ম্যাগনেটো ঘ. থ্রোটালভাল্ব
উত্তর: গ. ম্যাগনেটো
৬. ম্যাগনেটো কী?
ক. চুম্বক খ. ক্ষুদ্র ডায়নামো গ. সিরামিক ঘ. ফেরো চৌম্বক
উত্তর: খ. ক্ষুদ্র ডায়নামো
৭. পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারে সাধারণত কয়টি ভালভ থাকে?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ৫টি। উত্তর: গ. ২টি
৮. ড. অটো কত সালে পেট্রোল ইঞ্জিন সফলতার সঙ্গে প্রথম চালু করেন?
ক. ১৭৮৬ খ. ১৮৮৬ গ. ১৮৯৬ ঘ. ১৮৫০ সালে
উত্তর: খ. ১৮৮৬
৯. পেট্রোল ইঞ্জিন সফলতার সঙ্গে প্রথম চালু করেন কে?
ক. জেমস ওয়াট খ. ড. অটো গ. কেলভিন ঘ. কার্নো
উত্তর: খ. ড. অটো
১০. পেট্রোল ইঞ্জিনের একটি পূর্ণচক্রে মোট ঘাতের সংখ্যা —
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি। উত্তর: ঘ. চারটি
১১. অন্তর্দহন ইঞ্জিনে কার্যকর ঘাতের সংখ্যা কয়টি?
ক. দুই খ. এক গ. তিন ঘ. চার। উত্তর: খ. এক
১২. একটি চতুর্ঘাত ইঞ্জিনের দ্বিতীয় ঘাতে দাহ্য মিশ্রণের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়?
ক. 1600C খ. 2000C গ. 600C ঘ. 200C
উত্তর: গ. 600C
১৩. পেট্রল ইঞ্জিনের কোন ঘাতকে কার্যকর ঘাত বলে?
ক. প্রথম ঘাত খ. দ্বিতীয় ঘাত গ. তৃতীয় ঘাত ঘ. চতুর্থ ঘাত
উত্তর: গ. তৃতীয় ঘাত
১৪. পেট্রল ইঞ্জিনের কার্যকর ঘাতের তাপমাত্রা কত?
ক. 100C খ. 400C গ. 600C ঘ. 2000C
উত্তর: ঘ. 2000C
১৫. পেট্রল ইঞ্জিনের দক্ষতা কত?
ক. 40% খ. 30% গ. 23% ঘ. 17%। উত্তর: খ. 30%
১৬. রেফ্রিজারেটরে কোন শক্তি ব্যয়ে তাপ শক্তি নির্গত হয়?
ক. আলোক শক্তি খ. তাপ শক্তি গ. তড়িৎ ঘ. যান্ত্রিক শক্তি
উত্তর: ঘ. যান্ত্রিক শক্তি
১৭. ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. ওজোন খ. কার্বন ডাই-অক্সাইড গ. মিথেন ঘ. ফ্রেয়ন।
উত্তর: ঘ. ফ্রেয়ন।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল