আধুনিক ক্যামেরায় আলোক সম্পাতের সময় 0.10s থেকে 0.001s: প দা র্থ বি জ্ঞা ন
২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৯
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১৬
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৭

১. আধুনিক ক্যামেরায় আলোক সম্পাতের সময় কত?
ক. 0.10s থেকে 0.001s খ. 0.01s থেকে 0.001s
গ. 0.10s থেকে 1.00s ঘ. 0.10s থেকে 0.01s
উত্তর: ক. 0.10s থেকে 0.001s
২. ক্যামেরার ফিল্মের ওপর কিসের প্রলেপ থাকে?
ক. জিঙ্ক সালফেট খ. সোডিয়াম সালফেট
গ. সিলভার হ্যালাইড ঘ. সোডিয়াম হ্যালাইড
উত্তর: গ. সিলভার হ্যালাইড।
৩. বস্তুর নেগেটিভ তৈরির পূর্বে ফিল্মকে পানিতে ধুয়ে হাইপোতে ডুবানো হয়, হাইপোর রাসায়নিক নাম কী?
ক. সিলভার নাইট্রেট খ. সিলভার হ্যালাইড
গ. সালফিউরিক এসিড ঘ. সোডিয়াম থায়োসালফেট
উত্তর: ঘ. সোডিয়াম থায়োসালফেট
৪. নিচের কোনটি চক্ষু লেন্সের ওপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে?
ক. কর্নিয়া খ. রেটিনা গ. আইরিস ঘ. শ্বেতমণ্ডল
উত্তর: গ. আইরিস
৫. অশ্রু বলতে কাকে বোঝানো হয়?
ক. অ্যাকুয়াস হিউমার খ. ভিট্রিয়াস হিউমার
গ. আইরিস ঘ. রেটিনা
উত্তর: ক. অ্যাকুয়াস হিউমার
৬. রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে?
ক. অশ্রু খ. অ্যাকুয়াস হিউমার গ. ভিট্রিয়াস হিউমার ঘ. রড
উত্তর: গ. ভিট্রিয়াস হিউমার
৭. যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কী বলে?
ক. উপযোজন ক্ষমতা খ. লেন্সের ক্ষমতা
গ. অভিসারী ক্ষমতা ঘ. অপসারী ক্ষমতা
উত্তর: ক. উপযোজন ক্ষমতা
৮. স্বাভাবিক চোখের জন্য দূর বিন্দুর দূরত্ব কত?
ক. অসীম খ. ২৫ সেন্টিমিটার
গ. ১০০ সেন্টিমিটার ঘ. ১০০ মিটার। উত্তর: ক. অসীম
৯. চোখের লেন্স রেটিনার ওপর কোনো বস্তুর যে বিম্ব গঠন করে সেটি কোন ধরনের হয়?
ক. সোজা খ. উল্টো গ. বস্তুর সমান ঘ. বস্তুর চেয়ে বড়
উত্তর: খ. উল্টো
১০. জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কী রকম হয়?
ক. উল্টো ও খর্বিত খ. সোজা ও বিবর্ধিত
গ. উল্টো ও বিবর্ধিত ঘ. সোজা ও খর্বিত
উত্তর: গ. উল্টো ও বিবর্ধিত
১১. কোন বিজ্ঞানী নভোবীক্ষণ যন্ত্র তৈরি করেন?
ক. কেপলার খ. গ্যালিলিও গ. ম্যাক্সওয়েল ঘ. রামফোর্ড
উত্তর: ক. কেপলার
১২. নভোবীক্ষণ যন্ত্রের গঠিত চূড়ান্ত বিম্ব কী রকম হয়?
ক. সোজা ও খর্বিত খ. সোজা ও বিবর্ধিত
গ. উল্টো ও খর্বিত ঘ. উল্টো ও বিবর্ধিত
উত্তর: খ. সোজা ও বিবর্ধিত
১৩. স্বাভাবিকের চোখের জন্য নিকটতম দূরত্ব কত?
ক. 25 সে.মি. খ. 20 সে.মি. গ. 10 সে. মি. ঘ. 15 সে. মি.
উত্তর: ক. 25 সে.মি
১৪. ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের চশমার লেন্স কেমন হওয়া প্রয়োজন?
ক. অবতল খ. উত্তল গ. সমতল ঘ. সমতলাবতল
উত্তর: ক. অবতল
১৫. চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন লেন্সের চশমা ব্যবহার করা হয়?
ক. অবতল লেন্স খ. দ্বি-অবতল লেন্স
গ. উত্তল লেন্স ঘ. উত্তলাবতল লেন্স
উত্তর: গ. উত্তল লেন্স।
অধ্যায়-১৮
১. কত সালে স্যার আইজ্যাক নিউটন আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন?
ক. ১৭৬৬ খ. ১৬৬৬ গ. ১৮৬৬ ঘ. ১৬৬৮ সালে
উত্তর: খ. ১৬৬৬
২. কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
ক. বেগুনি খ. লাল গ. সবুজ ঘ. হলদে
উত্তর: খ. লাল
৩. মধ্যরশ্মি বলা হয় কাকে?
ক. কমলা খ. সবুজ গ. হলুদ গ. আসমানি
উত্তর: গ. হলুদ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল