২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১৮
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৮
৪. কাচের মধ্যে লাল রঙের আলোর দ্রুতি বেগুন রঙের আলোর দ্রুতির প্রায় কতগুণ বেশি?
ক. 1.4 গুণ খ. 1.8 গুণ গ. 2.4 গুণ ঘ. 2.8 গুণ
উত্তর: খ. 1.8 গুণ
৫. সবুজ আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করলে নির্গত রশ্মিগুলোর রং কী হবে?
ক. সাদা খ. সবুজ গ. লাল এবং বেগুনি ঘ. হলুদ এবং আকাশি
উত্তর: খ. সবুজ
৬. প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন আলো সবচেয়ে কম বাঁকে?
ক. হলুদ খ. লাল গ. বেগুনি ঘ. সবুজ
উত্তর: খ. লাল
৭. কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম?
ক. কমলা খ. সবুজ গ. হলুদ ঘ. নীল
উত্তর: ক. কমলা

৮. লাল বর্ণের আলোকরশ্মির ন্যূনতম বিচ্যুতি কোণ কত?
ক. 140o খ. 138o গ. 40o ঘ. 38o
উত্তর: খ. 138o
৯. বেগুনি বর্ণের আলোকেরশ্মির ন্যূনতম বিচ্যুতি কোণ প্রায় কত?
ক. 130o খ. 145o গ. 138o ঘ. 140o. উত্তর: ঘ. 140o
১০. প্রাথমিক রংধনুর বৃত্তের বাইরের দিকে কোন বর্ণ থাকে?
ক. বেগুনি খ. লাল গ. সবুজ ঘ. হলুদ। উত্তর: খ. লাল
১১. হলুদ ফুল নীল কাচের মধ্য দিয়ে দেখলে কেমন দেখায়?
ক. হলদে খ. সবুজ গ. নীল ঘ. কালো
উত্তর: ঘ. কালো।
১২. কাচের মধ্য দিয়ে হলুদ বর্ণের আলো পাঠালে তার বর্ণ কেমন দেখাবে?
ক. নীল খ. সাদা গ. লাল ঘ. কালো। উত্তর: ঘ. কালো
১৩. আকাশ নীল দেখায় কেন?
ক. আলোর প্রতিফলনের কারণে খ. আলোর বিচ্ছুরণের কারণে
গ. আলোর বিক্ষেপণের কারণে ঘ. আলোর সমর্তনের কারণে
উত্তর: গ. আলোর বিক্ষেপণের কারণে
১৪. কোনো আলোর বিক্ষেপণের পরিমাণ কিসের ওপর নির্ভর করে?
ক. রং বা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
খ. রং বা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না
গ. রং বা বেগের ওপর ঘ. কোনোটির ওপর নয়
উত্তর: ক. রং বা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
১৫. আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়?
ক. সমানুপাতিকভাবে খ. ব্যস্তানুপাতিকভাবে
গ. দ্বিগুণানুপাতিকভাবে ঘ. গুণানুপাতিকভাবে
উত্তর: খ. ব্যস্তানুপাতিকভাবে
১৬. কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি?
ক. লাল খ. সবুজ গ. কমলা ঘ. নীল
উত্তর: ঘ. নীল
১৭. কী অবস্থায় আকাশ সবচেয়ে নীল দেখায়?
ক. মেঘযুক্ত খ. নির্মল গ. ধোঁয়াযুক্ত ঘ. নীলাভ
উত্তর: খ. নির্মল
১৮. বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত?
ক. লাল খ. কালো গ. সাদা গ. সবুজ
উত্তর: খ. কালো
১৯. দুপুরবেলা সূর্যকে হলদে দেখায় কেন?
ক. আলোর প্রতিফলনের কারণে
খ. আলোর প্রতিসরণের কারণে
গ. আলোর বিচ্ছুরণের কারণে ঘ. আলোর বিক্ষেপণের কারণে
উত্তর: ঘ. আলোর বিক্ষেপণের কারণে
২০. আসমানি ও হলুদ মিলে কোন রং হবে?
ক. সাদা খ. হলুদ গ. সবুজ ঘ. লাল
উত্তর: ক. সাদা
২১. আসমানি রঙের পরিপূরক বর্ণ কোনটি?
ক. লাল খ. হলুদ গ. সবুজ ঘ. কমলা
উত্তর: খ. হলুদ
২২. সূর্যাস্তের পর চাঁদের রং কীরূপ হয়?
ক. লাল খ. সাদা গ. আকাশি ঘ. হলুদ
উত্তর: ঘ. হলুদ
২৩. লাল, সবুজ ও নীল এই তিনটি রঙকে কী বলা হয়?
ক. রং ধনু খ. যৌগিক বর্ণ গ. গৌণ রঙ ঘ. মৌলিক বর্ণ
উত্তর: ঘ. মৌলিক বর্ণ।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল