বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-১
১. মহাবিশ্বের সবকিছুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তা কী?
ক. মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ
খ. যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ
গ. জৈব ও অজৈব পদার্থ ঘ. পদার্থ ও শক্তি
উত্তর: ঘ. পদার্থ ও শক্তি
২. কোনো বস্তুর ভেতরে পদার্থের পরিমাণকে কী বলা হয়?
ক. ওজন খ. ভর গ. মৌল ঘ. যৌগ
উত্তর: খ. ভর
৩. পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব কোন ধরনের ধর্ম?
ক. ভৌত ধর্ম খ. রাসায়নিক ধর্ম
গ. ভৌত ও রাসায়নিক ধর্ম ঘ. মৌলিক ধর্ম
উত্তর: ক. ভৌত ধর্ম
৪. কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়—এই প্রক্রিয়াকে কী বলে?
ক. গলন খ. বাষ্পীভবন গ. ঘনীভবন ঘ. ঊর্ধ্বপাতন
উত্তর: ঘ. ঊর্ধ্বপাতন
৫. নিচের কোন কঠিন পদার্থটি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়?
ক. সিলিকন ডাই-অক্সাইড খ. লবণ গ. সোডিয়াম ঘ. আয়োডিন
উত্তর: ঘ. আয়োডিন
৬. সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত?
ক. 1465হ্নC খ. 1265হ্নC গ. 1600হ্নC ঘ. 1700হ্নC
উত্তর: ক. 1465হ্নC
৭. নিচের কোনটির আন্তআণবিক শক্তি বেশি?
ক. কেরোসিন খ. সাধারণ লবণ গ. পানি ঘ. নাইট্রোজেন
উত্তর: খ. সাধারণ লবণ
৮. কোন পদার্থটির আন্তআণবিক শক্তি সবচেয়ে কম?
ক. নাইট্রোজেন খ. পানি গ. লবণ ঘ. তেল
উত্তর: ক. নাইট্রোজেন
৯. সোডিয়াম ক্লোরাইড -এর গলনাঙ্ক কত?
ক. 600হ্নC খ. 700হ্নC গ. 801হ্নC ঘ. 901হ্নC
উত্তর: গ. 801হ্নC
১০. চিনির শরবত কী?
ক. অসমসত্ত্ব মিশ্রণ খ. সমসত্ত্ব মিশ্রণ
গ. মৌলিক পদার্থ ঘ. যৌগিক পদার্থ
উত্তর: খ. সমসত্ত্ব মিশ্রণ
১১. মরিচার একটি গ্রহণযোগ্য সংযুক্তি কোনটি?
ক. Fe2O3.H2O খ. Fe2O3.H2O2
গ. Fe2O3.nH2O ঘ. Fe2O2.nH2O
উত্তর: গ. Fe2O3.nH2O
১২. পানি কী?
ক. মৌলিক পদার্থ খ. মিশ্র পদার্থ
গ. যৌগিক পদার্থ ঘ. সমসত্ত্ব পদার্থ
উত্তর: গ. যৌগিক পদার্থ
১৩. ভৌত পরিবর্তনের ফলে কী হয়?
i. নতুন পদার্থের সৃষ্টি হয় ii. অণুর গঠনের পরিবর্তন হয় না
iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
১৪. রাসায়নিক পরিবর্তনের ফলে কী হয়?
i. নতুন বস্তুর সৃষ্টি হয় ii. স্থায়ী পরিবর্তন
iii. তাপশক্তির পরিবর্তন হবে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৫. কোনটি মিশ্র পদার্থ?
ক. পানি খ. লবণ গ. বায়ু ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: গ. বায়ু
১৬. আন্তআণবিক শক্তি কী?
ক. পরমাণুসমূহের পরস্পর আকর্ষণ
খ. অণুসমূহের পরস্পর আকর্ষণ
গ. পরমাণুসমূহের পরস্পর বিকর্ষণ
ঘ. অণুসমূহের পরস্পর বিকর্ষণ
উত্তর: খ. অণুসমূহের পরস্পর আকর্ষণ
১৭. বরফের গলনাঙ্ক কত?
ক. 100হ্নC খ. 0হ্নC গ. 4হ্নC ঘ. 96হ্নC
উত্তর: খ. 0হ্নC
১৮. পানির হিমাঙ্ক কত?
ক. 100হ্নC খ. 0হ্নC গ. 273হ্নC ঘ. 801হ্নC
উত্তর: খ. 0হ্নC
১৯. পানির স্ফুটনাঙ্ক কত?
ক. 0হ্নC খ. 100হ্নC গ. -259হ্নC ঘ. -253হ্নC
Dîi: L. 100ýC|
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা