২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৮
প্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিষয় থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
১. কত সালে মেন্ডেলিফ পর্যায় সারণির তালিকা প্রকাশ করেন?
ক. ১৮৬৯ খ. ১৮৬৪ গ. ১৯০৭ ঘ. ১৯৩১ সালে
উত্তর: ক. ১৮৬৯
২. পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে?
ক. ৩২ খ. ১৮ গ. ২৩ ঘ. ৮
উত্তর: ক. ৩২
৩. পর্যায় সারণির সত্যিকার ভিত্তি কী?
ক. পারমাণবিক ভর খ. পারমাণবিক সংখ্যা
গ. ইলেকট্রন বিন্যাস ঘ. তুল্যাঙ্ক
উত্তর: গ. ইলেকট্রন বিন্যাস
৪. নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণির কোন গ্রুপে স্থান পেয়েছে?
ক. দ্বিতীয় গ্রুপে খ. শূন্য গ্রুপে গ. চতুর্থ গ্রুপে ঘ. সপ্তম গ্রুপে
উত্তর: খ. শূন্য গ্রুপে
৫. পর্যায় সারণির শূন্য গ্রুপের মৌলের সাধারণ অবস্থা কেমন?
ক. কঠিন খ. তরল গ. বায়বীয় ঘ. মিশ্রণ
উত্তর: গ. বায়বীয়
৬. আন্ত-অবস্থান্তর মৌল কয়টি?
ক. ১৪টি খ. ১৫টি গ. ৩০টি ঘ. ১৬টি
উত্তর: গ. ৩০টি
৭. VI গ্রুপ মৌলের অক্সাইড কোনটি?
ক. P2O5 খ. Cl2O3 গ. Al2O3 ঘ. SO3
উত্তর: ঘ. SO3
৮. কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে?
ক. জিংক খ. সালফার গ. ক্লোরিন ঘ. অ্যালুমিনিয়াম
উত্তর: খ. সালফার
৯. পর্যায় সারণির কোন পর্যায়ে পারমাণবিক সংখ্যা যতই বৃদ্ধি পায়, পরমাণু আকার তত—
ক. স্থির থাকে খ. বৃদ্ধি পায় গ. হ্রাস পায় ঘ. স্ফীত হয়
উত্তর: গ. হ্রাস পায়
১০. ক্রিপটনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?
ক. আট খ. দুই গ. চার ঘ. ছয়
উত্তর: ক. আট
১১. পর্যায় সারণির একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায়, ততই মৌলগুলোর—
i. পরমাণুর আকার হ্রাস পায় ii. পরমাণুর আকার বৃদ্ধি পায়
iii. ধাতব ধর্ম হ্রাস পায়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
অধ্যায়-৮
১. রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি অবশ্যই প্রয়োজনীয়?
ক. আলোক খ. তাপ
গ. বিক্রিয়কগুলোর মধ্যে সংস্পর্শ ঘ. প্রভাবক
উত্তর: গ. বিক্রিয়কগুলোর মধ্যে সংস্পর্শ
২. অ্যামোনিয়াম সায়ানেট থেকে কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়?
ক. পলিমারকরণ খ. প্রতিস্থাপন
গ. দ্বিবিযোজন ঘ. সমাণুকরণ
উত্তর: ঘ. সমাণুকরণ
৩. কোন বিক্রিয়াটি সংযোজন কিন্তু সংশ্লেষণ নয়?
ক. H2 + Cl2 = 2HCl খ. CaO + CO2 = CaCO3
গ. N2 + 3H2 = 2NH3 ঘ. 2H2 + O2 = 2H2O
উত্তর: খ. CaO + CO2 = CaCO3
৪. প্রবল চাপে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়?
ক. Pb + S = PbS খ. C2H2  2C + H2
গ. 2H2O  2H2 + O2 ঘ. H2 + Cl2  2HCl
উত্তর: ক. Pb + S = PbS
৫. NH4CNO  NH2 - CO - NH2 বিক্রিয়াটি—
ক. বিয়োজন খ. জারণ-বিজারণ
গ. সমাণুকরণ ঘ. পলিমারকরণ
Dîi: M. mgvYyKiY
৬. Zn + Cu2+  Zn2+ + Cu
বিক্রিয়াটিতে কোনটি বিজারক হিসেবে কাজ করে?
ক. Cu2+ খ. Zn গ. Zn24 ঘ. Cu
উত্তর: খ. Zn
৭. NaOH + HCl = NaCl + H2O বিক্রিয়াটি কীরূপ?
ক. প্রশমন খ. সমাণুকরণ গ. প্রতিস্থাপন ঘ. পানিযোজন
উত্তর: ক. প্রশমন।

শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল