
সালফিউরিক এসিড প্রস্তুতিতে প্লাটিনাম চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
৮. CaCO3=CaO+CO2 এটি কোন ধরনের বিক্রিয়া?
ক. জারণ-বিজারণ খ. সংশ্লেষণ গ. বিযোজন ঘ. প্রতিস্থাপন
উত্তর: গ. বিযোজন
৯. H2+Cl2=2HCl এটি কোন ধরনের বিক্রিয়া?
ক. জারণ-বিজারণ খ. সংযোজন গ. সংশ্লেষণ ঘ. প্রশমন
উত্তর: গ. সংশ্লেষণ
১০. CaO+CO2=CaCO3 এটি কোন ধরনের বিক্রিয়া?
ক. সংশ্লেষণ খ. প্রশমন গ. সংযোজন ঘ. জারণ-বিজারণ
উত্তর: গ. সংযোজন
১১. PCl3+3H2O=P(OH)3+3HCl এ বিক্রিয়াটি কী?
ক. জারণ-বিজারণ খ. প্রশমন গ. বিযোজন ঘ. পানিযোজন
উত্তর: ঘ. পানিযোজন
১২. CuO+C=Cu+CO এ বিক্রিয়াটি কী?
ক. দ্বি-বিযোজন খ. জারণ-বিজারণ গ. প্রশমন ঘ. বিযোজন
উত্তর: খ. জারণ-বিজারণ।
অধ্যায়-৯
১. প্রতি 10হ্নC তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার গতি কত গুণ বৃদ্ধি পায়?
ক. 2 গুণ খ. 3 গুণ গ. 10 গুণ ঘ. 5 গুণ
উত্তর: ক. 2 গুণ
২. সাধারণত কত তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতি দ্বিগুণ হয়?
ক. 40হ্নC খ. 30হ্নC গ. 20হ্নC ঘ. 10হ্নC
উত্তর: ঘ. 10হ্নC
৩. অসম্পৃক্ত তেলের মধ্যে হাইড্রোজেন চালনা করে কৃত্রিম ঘি তৈরিতে কোন প্রভাবক ব্যবহূত হয়?
ক. Pt চূর্ণ খ. Ni চূর্ণ গ. Cu চূর্ণ ঘ. Fe চূর্ণ
উত্তর: গ. Cu চূর্ণ
৪. হেবার-বস পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া সংশ্লেষণকালে চাপ বৃদ্ধি করলে কী ঘটবে?
ক. অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে
খ. বিক্রিয়াটি থেমে যাবে
গ. বিক্রিয়াটি উভমুখী ঘ. অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে।
উত্তর: ঘ. অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে।
৫. রাসায়নিক সাম্যাবস্থা কী?
ক. গতিময় অবস্থা খ. বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া
গ. বেশি উৎপাদন সৃষ্টি হওয়া ঘ. তাপ শোষণ করা
উত্তর: ঘ. তাপ শোষণ করা
৬. হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কত অ্যাটমোসফিয়ার চাপ প্রয়োগ করা হয়?
ক. 50-100 খ. 200-250 গ. 1000 ঘ. 500
উত্তর: খ. 200-250
৭. অ্যামোনিয়া প্রস্তুতিতে অত্যানুকূল তাপমাত্রা কত?
ক. 400-500হ্নC. খ. 450-550হ্নC.
গ. 500-600হ্নC. ঘ. 600-700হ্নC.
উত্তর: খ. 450-550হ্নC
৮. বিক্রিয়ার হার বা গতির ওপর প্রভাব নেই কোনটির?
ক. তাপমাত্রা খ. বিক্রিয়কের ঘনমাত্রা
গ. প্রভাবক ঘ. পাত্রের আকার
উত্তর: ঘ. পাত্রের আকার
৯. তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার কী হয়?
ক. বিক্রিয়ার গতি বাড়ে খ. বিক্রিয়ার গতি কমে
গ. বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে
ঘ. অন্য ধরনের বিক্রিয়া হয়
উত্তর: ক. বিক্রিয়ার গতি বাড়ে
১০. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য নিচের কোনটি অত্যাবশ্যক?
ক. আলোক খ. তাপ গ. চাপ ঘ. সংস্পর্শ
উত্তর: ঘ. সংস্পর্শ
১১. ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড কোনটি?
ক. V2O5 খ. V3O6 গ. VO2 ঘ. V4O7
উত্তর: ক. V2O5।
শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল