২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন : মাসুক হেলাাল
কার্টুন : মাসুক হেলাাল

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
জাগো গো ভগিনী
৪০। কোন উক্তি দিয়ে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল বক্তব্য ফুটে উঠেছে?
ক. পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধাঙ্গ
খ. সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি
গ. প্রথমে জাগিয়া ওঠা সহজ কাজ নহে
ঘ. আমরা অকর্মণ্য পুতুলজীবন বহন করিবার জন্য সৃষ্টি হই নাই
উত্তর: ঘ. আমরা অকর্মণ্য পুতুলজীবন বহন করিবার জন্য সৃষ্টি হই নাই
৪১। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে লেখিকা কাদের পক্ষে অবস্থান নিয়েছেন?
ক. অধঃপতিত নারী সমাজের পক্ষে
খ. আত্মপ্রতিষ্ঠিত নারী সমাজের পক্ষে
গ. নারী শিক্ষায় সমর্থনদানকারী পুরুষের পক্ষে
ঘ. অবহেলিত ও অশিক্ষিত নারীদের পক্ষে

উত্তর: ঘ. অবহেলিত ও অশিক্ষিত নারীদের পক্ষে
৪২। আমাদের মনের কক্ষে জ্ঞানের আলো প্রবেশ না করার কারণ কী?
ক. মনের দরজা-জানালা বন্ধ রাখা
খ. নারীরা দীর্ঘদিন ধরে দাসীবৃত্তিতে অভ্যস্ত হওয়া
গ. পুরুষের আধিপত্যের কারণ
ঘ. উপযুক্ত স্কুল-কলেজের অভাব
উত্তর: ঘ. উপযুক্ত স্কুল-কলেজের অভাব
৪৩। সমাজের উন্নতি নিশ্চিত হবে কীভাবে?
ক. নারীর চেষ্টার মাধ্যমে
খ. পুরুষের একক চেষ্টায়
গ. নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায়
ঘ. নারীর একক ক্ষমতায়ন নিশ্চিত হলে
উত্তর: গ. নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায়
৪৪। কারা শিক্ষিত নারীর দোষত্রুটির প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেন?
ক. তথাকথিত পুরুষ খ. সংসারের বয়স্ক রমণীরা
গ. অশিক্ষিত নারীরা ঘ. যারা নারী শিক্ষার বিপক্ষে
উত্তর: ঘ. যারা নারী শিক্ষার বিপক্ষে
৪৫। বেগম রোকেয়ার মতে শিক্ষা লাভের উদ্দেশ্য কী?
ক. সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নতি করা
খ. যথেষ্ট অর্থপ্রাপ্তি দিয়ে স্বাবলম্বী হওয়া
গ. অন্যকে সুশিক্ষিত হতে সহায়তা করা
ঘ. স্বাধীন ব্যবসায় নিজের উন্নতি লাভ
উত্তর: ক. সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নতি করা
৪৬। নারী স্বাধীনতা লাভের উপায় কী?
ক. স্বাধীনতা অর্জন খ. শিক্ষিত হওয়া
গ. হাত-পা কাজে লাগানো ঘ. পুরুষকে সাহায্য করা
উত্তর: খ. শিক্ষিত হওয়া
পল্লীসাহিত্য
১. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লীসাহিত্যের সংগ্রহ ও সংরক্ষণ জরুরি কেন?
ক. জাতীয় সাহিত্যের সমৃদ্ধি ও জয়যাত্রা নিশ্চিত করা
খ. জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঠিক পরিচয় দান
গ. শহুরে সাহিত্যের আগ্রাসন রোধ করা
ঘ. শহুরে সাহিত্যের সঙ্গে প্রতিযোগিতা করা
উত্তর: ক. জাতীয় সাহিত্যের সমৃদ্ধি ও জয়যাত্রা নিশ্চিত করা
২. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখক কী আবেদন জানিয়েছেন?
ক. পল্লীসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা
খ. পল্লীজীবনের সুখ-দুঃখ নিয়ে গ্রন্থ রচনা করা
গ. পল্লীসাহিত্যকে শিশু-কিশোরদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা
ঘ. আধুনিক সাহিত্যের প্রসার রোধ করা
উত্তর: ক. পল্লীসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা