২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-১৫

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

মানুষ মুহাম্মদ (সা.)

২২. মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ (সা.) কোথায় বসে সত্যান্বেষী মানুষদের দীক্ষা দিচ্ছিলেন?

ক. সাফা পর্বতের পাশে খ. হেরা পর্বতে

গ. কাবা শরিফে ঘ. আল-আকসা মসজিদে

উত্তর: ক. সাফা পর্বতের পাশে

২৩. হজরত মুহাম্মদ (সা.)-এর সচেতন চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করেননি—

ক. স্বজনপ্রীতি খ. সচেতনতা গ. বংশ গৌরব ঘ. অংহকার

উত্তর: গ. বংশ গৌরব

২৪. মহানবী (সা.) মৃত্যুরহস্যের দেশে চলে গেলেন কীভাবে?

ক. নিঃস্ব কাঙালের বেশে খ. নিষ্পাপ মানুষ হয়ে

গ. ভিখারির বেশে ঘ. সবাইকে কাঁদিয়ে

উত্তর: ক. নিঃস্ব কাঙালের বেশে

২৫. হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন— ক. হজরত ফাতিমা (রা.) খ. হজরত আবু বকর (রা.) গ. হজরত আয়েশা (রা.) ঘ. হজরত আলী (রা.)

উত্তর: গ. হজরত আয়েশা (রা.)

২৬. উম্মে মাবদ হজরত মুহাম্মদ (সা.)-এর তৃষ্ণা মিটিয়েছিলেন— ক. ভেড়ার দুগ্ধ দিয়ে খ. পানি দিয়ে

গ. ছাগির দুগ্ধ দিয়ে ঘ. খেজুরের রস দিয়ে

উত্তর: গ. ছাগির দুগ্ধ দিয়ে

২৭। ইসলামের ইতিহাসে উল্লিখিত খন্দক যুদ্ধের অপর নাম—

ক. আহজাব খ. আহনাফ গ. আহকাফ ঘ. আওসাত

উত্তর: ক. আহজাব

২৮। আল্লাহ তাআলা মানবজাতির মধ্য থেকে রাসুল (সা.)-কে প্রেরণ করার পেছনে কারণ কী?

ক. মানুষকে সত্পথ প্রদর্শনের জন্য খ. পথভ্রষ্টদের সত্পথ দেখানোর জন্য গ. মানবজাতির সমৃদ্ধির জন্য ঘ. মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য

উত্তর: ঘ. মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য

২৯। হজরত মুহাম্মদ (সা.)-এর সচেতন চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করেনি কী?

ক. ক্ষমতার গৌরব খ. মদিনার রাষ্ট্রপতিত্ব

গ. সম্পদের লালসা ঘ. বংশগৌরব

উত্তর: ঘ. বংশগৌরব

৩০। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে কিসের সাধনায় হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল?

ক. ইমানের সাধনায় খ. সত্যের সাধনায়

গ. ইসলাম প্রচারের সাধনায় ঘ. হেরা গুহার সাধনায়

উত্তর: গ. ইসলাম প্রচারের সাধনায়

৩১। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে অন্তরের লৌহকপাটে আহত হয়ে ফিরে যেত কী?

ক. শত্রুর ঘৃণা খ. শত্রুর স্নেহ

গ. শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন ঘ. শত্রুর ছোড়া তির

উত্তর: গ. শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন

৩২। কোন যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছিল?

ক. ওহুদ খ. খন্দক গ. বদর ঘ. খয়বর

উত্তর: ঘ. খয়বর

৩৩। হুদায়বিয়া প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.) ও কাফেরের মধ্যে কী ঘটল?

ক. যুদ্ধ খ. শান্তি গ. সন্ধি ঘ. চুক্তি

উত্তর: গ. সন্ধি।

দুরন্ত পথিক

১। দুরন্ত পথিকের চলার পথ কেমন?

ক. দুর্গম খ. কাঁটাভরা গ. দুর্গম ও কাঁটাভরা ঘ. বন্ধুর

উত্তর: গ. দুর্গম ও কাঁটাভরা

২। ‘এই তো মানবাত্মার সত্য শাশ্বত পথ।’—কোন পথকে বোঝানো হয়েছে?

ক. স্বাধীনতার পথ খ. মানবতার মুক্তির পথ

গ. বিপ্লবের পথ ঘ. জীবনের চলার পথ

উত্তর: খ. মানবতার মুক্তির পথ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা