
দুর্গম দীর্ঘপথ পার হয়ে তরুণ দল রওনা হয়েছে আলোর সন্ধানেবহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-১৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
দুরন্ত পথিক
৩। দুরন্ত পথিককে যৌবনের রাজটিকা পরিয়ে দিল কে?
ক. তরুণ খ. বৃদ্ধ গ. পথের আকাশ ঘ. বনের সবুজ
উত্তর: ঘ. বনের সবুজ
৪। বনের সবুজ পথিকের প্রাণ ভরিয়ে দিল কী দিয়ে?
ক. আশা-উন্মাদনার মাদকতা দিয়ে খ. অবুঝ তারুণ্য দিয়ে
গ. দৃষ্টির অমিয় শক্তি দিয়ে ঘ. মুক্তির আলো দিয়ে
উত্তর: খ. অবুঝ তারুণ্য দিয়ে
৫। দুরন্ত পথিকের শির কে চুম্বন করে গেল?
ক. বনের সবুজ খ. অবুঝ তারুণ্য
গ. পথের আকাশ ঘ. দূরের পথ
উত্তর: গ. পথের আকাশ
৬। দুরন্ত পথিককে মুক্তির সীমারেখার আবছায়া দেখাল কে?
ক. বনের সবুজ খ. দূরের দিগ্বলয়
গ. পথের আকাশ ঘ. মাথার খুলি
উত্তর: খ. দূরের দিগ্বলয়
৭। দুর্গম দীর্ঘপথ পার হয়ে তরুণ দল কিসের সন্ধানে রওনা হয়েছে?
ক. আলোর খ. সাফল্যের গ. বিজয়ের ঘ. সমৃদ্ধির
উত্তর: ক. আলোর
৮। দুরন্ত পথিক কিসের টানে ছুটতে লাগল?
ক. প্রেমের টানে খ. মুক্তির টানে
গ. বাঁশির টানে ঘ. মরণের টানে
উত্তর: গ. বাঁশির টানে
৯। ‘তুমি চির যৌবনময় চির অমর হলে।’ পথিকের উদ্দেশে কে এ কথা বলেছিল?
ক. দূরের আকাশ খ. বনের সবুজ
গ. পথের আকাশ ঘ. লক্ষ কণ্ঠ
উত্তর: খ. বনের সবুজ
১০। ‘ও তো মরণ নয়, জীবনের আরম্ভ।’—কার উক্তি?
ক. পথিকের খ. তরুণের গ. লেখকের ঘ. নবীনের
উত্তর: খ. তরুণের
১১। অনেক পেছনে ভয়ে কাঁপছিল কারা?
ক. বৃদ্ধরা খ. তরুণেরা গ. রাখালেরা ঘ. পথিকেরা
উত্তর: ক. বৃদ্ধরা
১২। দুরন্ত পথিক প্রবন্ধে রাখাল বলা হয়েছে কাকে?
ক. কাপুরুষদের খ. প্রতিবন্ধকতাকে
গ. বৃদ্ধদের দলনেতাকে ঘ. বিরুদ্ধ শক্তিকে
উত্তর: গ. বৃদ্ধদের দলনেতাকে
১৩। ‘ওদের পথ ভীতিসংকুল আর অনেক দূরে’—কে বলেছে?
ক. বিভীষিকা খ. দুষ্ট কণ্ঠ
গ. রাখাল ঘ. বৃদ্ধ
উত্তর: গ. রাখাল
১৪। দুরন্ত পথিক পথ চলছিল কীভাবে?
ক. বাঁশির সুর ধরে খ. বনের পথ ধরে
গ. দূরের দিগ্বলয় দিয়ে ঘ. আকাশের নিচে পথ দিয়ে
উত্তর: ক. বাঁশির সুর ধরে
১৫। ‘নিজে মরে অন্যকে জাগানোতেই তোমার মৃত্যু চির-জাগ্রত অমর।’—কথাটি কার?
ক. দুরন্ত পথিকের খ. তরুণের
গ. মুক্ত আত্মার ঘ. মাথার খুলির
উত্তর: গ. মুক্ত আত্মার
১৬। ‘কিন্তু এই জীবন দেওয়াটাই কি জীবনের সার্থকতা।’— ‘দুরন্ত পথিক’ প্রবন্ধে এ কথা কে বলেছে?
ক. বিভীষিকা খ. বৃদ্ধ
গ. দুরন্ত পথিক ঘ. তরুণ
উত্তর: গ. দুরন্ত পথিক
১৭। ‘আমি চিরন্তন মুক্তিকামী।’—মুক্তিকামী কে?
ক. লেখক খ. পথিক গ. তরুণ ঘ. প্রবীণ
উত্তর: গ. তরুণ
১৮। ‘আমার মৃত্যু নেই। আমি যে আবার আসব।’—কার উক্তি?
ক. মাথার খুলির খ. তরুণের
গ. বিগত পথিকের ঘ. দুরন্ত পথিকের
উত্তর: ঘ. দুরন্ত পথিকের
১৯। দুরন্ত পথিক মৃত্যুর মধ্য দিয়ে কীভাবে বেঁচে থাকার কথা বলেছে?
ক. মহাকালের আশ্রয়ে খ. ইতিহাসের পাতায়
গ. তরুণ যাত্রীদলের মধ্যে ঘ. অমরত্বের মাধ্যমে
উত্তর: গ. তরুণ যাত্রীদলের মধ্যে।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল