
বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-২০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পারী
৫. ‘অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা’ পারীকে উদ্দেশ্য করে লেখক কেন উক্তিটি করেছেন?
ক. পারীর সভ্যতা বোঝানোর জন্য খ. ঐতিহ্য বোঝানোর জন্য গ. শিল্পকলা বোঝানোর জন্য ঘ. সৌন্দর্য বোঝানোর জন্য
উত্তর: ঘ. সৌন্দর্য বোঝানোর জন্য।
৬. ফরাসিদের স্বভাব কেমন?
ক. বাচাল খ. দাম্ভিক গ. গম্ভীর ঘ. অস্থির
উত্তর: ক. বাচাল
৭. লিওনার্দো দ্য ভিঞ্চি কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইতালির খ. ফ্রান্সের গ. জার্মানির ঘ. রাশিয়ার
উত্তর: ক. ইতালির
৮. ‘পারী’ প্রবন্ধে বর্ণিত আমেরিকানদের চোখে পারী কেমন?
ক. পর্যটন নগর খ. সৌন্দর্যের দেশ
গ. আমেরিকার রাজধানী ঘ. ইউরোপের রাজধানী
উত্তর: ঘ. ইউরোপের রাজধানী
৯. ‘পারী’ প্রবন্ধে বর্ণিত গোটা ইউরোপের মধ্যে পারীতে কোন শিল্পের পরিচয় অধিক হিসেবে দেখা যায়?
ক. বস্ত্রশিল্পের খ. চিত্রশিল্পের গ. রন্ধনশিল্পের ঘ. চারুশিল্পের
উত্তর: গ. রন্ধনশিল্পের
১০. অন্নদাশঙ্কর রায় ফরাসি জাতিকে কী বলে উল্লেখ করেছেন?
ক. মেট্রোপলিটন খ. কসমোপলিটন গ. শেরাটন ঘ. এলিট
উত্তর: খ. কসমোপলিটন
১১. ‘পারী’ প্রবন্ধের আলোকে কোন নগরকে নিয়ে পৃথিবীসুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে?
ক. লিরা খ. ট্রয় গ. ভেনিস ঘ. পারী
উত্তর: ঘ. পারী
১২. ফরাসিদের জগদ্বিখ্যাত মিউজিয়াম কোনটি?
ক. গিমে খ. ত্রোকাদেরো গ. লুভর ঘ. লুকশবুর্গ
উত্তর: গ. লুভর
১৩. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত নদীটির নাম কী?
ক. টেমস খ. সিন গ. হাডসন ঘ. টিবের
উত্তর: খ. সিন
১৪. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত ইতালির স্বাধীনতার সংগ্রাম করেন কে?
ক. বিসমার্ক খ. মাইকেল অ্যাঞ্জেলো
গ. ফ্রান্সিস জেভিয়ার ঘ. যোসেফ গ্যারিব্যাল্ডি
উত্তর: ঘ. যোসেফ গ্যারিব্যাল্ডি
১৫. ‘পারী’ প্রবন্ধের বিচারে ফরাসিদের মধ্যে কী নেই?
ক. ধর্মবিদ্বেষ খ. বর্ণবিদ্বেষ গ. গোত্রবিদ্বেষ ঘ. জাতিবিদ্বেষ
উত্তর: ঘ. জাতিবিদ্বেষ
১৬. ‘পারী’ নগর কাদের আশ্রয়দাত্রী?
ক. অসহায়দের খ. ধর্মহীনদের
গ. সর্বদেশের পলাতকদের ঘ. নাস্তিকদের
উত্তর: গ. সর্বদেশের পলাতকদের
১৭. অন্নদাশঙ্করের মতে পারীর আসল সৌন্দর্য কোথায়?
ক. কাফেগুলোতে খ. মিউজিয়ামগুলোতে
গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে ঘ. প্লে-গ্রাউন্ডগুলোতে
উত্তর: গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে
১৮. ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত লন্ডনের মতো পারীতে কী বিরল?
ক. কাফে খ. রাস্তা গ. মিউজিয়াম ঘ. পার্ক
উত্তর: ঘ. পার্ক
১৯. ফ্রান্সের কাফেগুলোতে কত টাকা খরচ করে দুই ঘণ্টা এক স্থানে বসা ও প্রাণ খুলে গল্প করা যায়?
ক. দু-এক আনায় খ. দু-চার আনায়
গ. চার-পাঁচ আনায় ঘ. দু-তিন আনায়
উত্তর: খ. দু-চার আনায়
২০. অন্নদাশঙ্কর রায়ের মতে ইংল্যান্ড-ফ্রান্সে জন্ম নিলে কী সুবিধা পাওয়া যায়?
ক. আর্থিক খ. দৈহিক গ. আত্মিক ঘ. দৈশিক
উত্তর: গ. আত্মিক
২১. ‘অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা’—উক্তিটি কার?
ক. অন্নদাশঙ্কর রায়ের খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. কাজী নজরুল ইসলামের ঘ. জীবনানন্দ দাশের
উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
২২. ‘বিসমার্ক’ জার্মানির কততম চ্যান্সেলর?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: ক. প্রথম।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা