২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

তৃতীয় ভাগ: অধ্যায়-১
২৪। কোনটি সমাজকে কুসংস্কারাচ্ছন্ন করে?
ক. দারিদ্র্য খ. নিরক্ষরতা
গ. পাপ ঘ. দয়া
উত্তর: খ. নিরক্ষরতা
২৫। সন্ত্রাস দমনে কার মুখ্য ভূমিকা পালন করা উচিত।
ক. পুলিশের খ. সমাজের
গ. চেয়ারম্যানের ঘ. রাষ্ট্রের
উত্তর: ক. পুলিশের
২৬। বেকারত্ব বাংলাদেশের জন্য কী ধরনের সমস্যা?
ক.অর্থনৈতিক ও সামাজিক
খ. সামাজিক ও সাংষ্কৃতিক
গ. অর্থনৈতিক ও রাজনৈতিক
ঘ. রাজনৈতিক ও মানবিক
উত্তর: ক.অর্থনৈতিক ও সামাজিক
২৭। বাংলাদেশের নারী শ্রমশক্তির কত ভাগ বেকার?
ক. ৫৩ ভাগ খ. ৫২ ভাগ
গ. ৫৪ ভাগ ঘ. ৫৫ ভাগ
উত্তর: ঘ. ৫৫ ভাগ
২৮। বেকারত্ব দূর করতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সর্বাগ্রে কিসের প্রয়োজন?
ক. শিক্ষার খ. শিল্পের উন্নয়ন
গ. সচেতনতা বৃদ্ধি ঘ. যোগাযোগ উন্নয়ন
উত্তর: খ. শিল্পের উন্নয়ন
২৯। মানুষের মৌলিক চাহিদা কয়টি?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
উত্তর: ক. ৫টি
৩০। নিচের কোনটি বড় ধরনের অপরাধ?
ক. শিক্ষাহীনতা খ. কর্মফাঁকি
গ. বেকারত্ব ঘ. রাজনীতি
উত্তর: খ. কর্মফাঁকি
৩১। মা ও শিশুর স্বাস্থ্যহীনতার মূল কারণ কী?
ক. পুষ্টিযুক্ত খাদ্যের অভাব
খ. পুষ্টিহীনতা গ. খাদ্য সমস্যা
ঘ. বেকার সমস্যা
উত্তর: গ. খাদ্য সমস্যা
৩২। স্বনির্ভর ও স্বাধীন হয় কোন মানুষ?
ক. সাহসী খ. শিক্ষিত
গ. অশিক্ষিত ঘ. কর্মজীবী
উত্তর: খ. শিক্ষিত
৩৩। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের উদ্যোগের সঙ্গে—সম্পৃক্ততার প্রয়োজন বেশি।
ক. কৃষি মন্ত্রণালয়ের খ. শ্রমিকদের
গ. রাজনৈতিক ঘ. নাগরিক
উত্তর: ঘ. নাগরিক
৩৪। সন্ত্রাসের অন্যতম উৎস ও কারণ কোনটি?
ক. সুশিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের অভাব
খ. কুশিক্ষা ও দারিদ্র্য
গ. উত্তরাধিকার বৈশিষ্ট্য
ঘ. ব্যক্তির দৈহিক ও মানসিক কারণ
উত্তর: ক. সুশিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের অভাব
৩৫। সন্ত্রাসের প্রধান উৎস কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধি খ. জন্মগত বৈশিষ্ট্য
গ. অনুন্নত রাজনীতি ঘ. প্রশাসনিক দুর্বলতা
উত্তর: গ. অনুন্নত রাজনীতি
৩৬। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করলে কী দূর হবে?
ক. দুর্নীতি খ. দারিদ্র্য
গ. নিরক্ষরতা ঘ. সন্ত্রাস
উত্তর: ঘ. সন্ত্রাস
৩৭। ঘুষ কী?
ক. সামাজিক ও আর্থিক ব্যাধি
খ. অপরাধপ্রবণতা
গ. দুরারোগ্য ব্যাধি ঘ. কর্ম ফাঁকি
উত্তর: ক. সামাজিক ও আর্থিক ব্যাধি
৩৮। অনেক ব্যক্তি ঘুষকে কী বলে পরিচয় দেন?
ক. কাজের বিনিময়ে পাওয়া
খ. বাড়তি সুবিধা
গ. পূর্বের পাওনা ঘ. চলতি আয়
উত্তর: খ. বাড়তি সুবিধা
৩৯। ঘুষ কী ধরনের অপরাধ?
ক. স্থানীয় অপরাধ খ. জাতীয় অপরাধ গ. আন্তর্জাতিক অপরাধ
ঘ. সামাজিক অপরাধ
উত্তর: খ. জাতীয় অপরাধ
৪০। দুর্নীতি কী ধরনের ব্যাধি?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. প্রশাসনিক
উত্তর: খ. সামাজিক
৪১। দুর্নীতি কী শিক্ষা দেয়?
ক. সুনাগরিক হতে খ. অলস হতে
গ. স্বার্থপর হতে ঘ. অপরাধী হতে
উত্তর: ঘ. অপরাধী হতে
৪২। কোনটি দেশের স্থিতিশীলতার চাবিকাঠি?
ক. আইনসভা খ. জনগণ
গ. আইনশৃঙ্খলা ঘ. বিচার বিভাগ
উত্তর: গ. আইনশৃঙ্খলা
৪৩। নিরক্ষরতাজনিত সমস্যা কোনটি?
ক. খাদ্য সমস্যা খ. পুষ্টিহীনতা
গ. অসচেতনতা ঘ. বস্ত্র সমস্যা
উত্তর: গ. অসচেতনতা
৪৪। বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে?
ক. ৩৪.৫ লাখ খ. ১৩.৪ লাখ
গ. ২১.১ লাখ ঘ. ২৪.৫ লাখ
উত্তর: ক. ৩৪.৫ লাখ
৪৫। বাংলাদেশে শিশু মৃত্যুর বার্ষিক হার কত?
ক. ১০.৪ লাখ শিশু খ. ১১.৫ লাখ শিশু গ. ১২.৫ লাখ শিশু ঘ. ১৩.৪ লাখ শিশু
উত্তর: ঘ. ১৩.৪ লাখ শিশু
৪৬। ‘একটি সন্তান কাম্য, দুটি সন্তানই যথেষ্ট—কথাটি কী?
ক. স্লোগান খ. কার্যতা
গ. গান ঘ. উক্তি
উত্তর: ক. স্লোগান
৪৭। কর্মফাঁকি একটি বড় ধরনের কী?
ক. সুযোগ খ. অপরাধ
গ. লাভ ঘ. সমস্যা
উত্তর: খ. অপরাধ
৪৮। মাদকাসক্ত ব্যক্তি বেশিদিন কী থাকে না?
ক. কর্মক্ষম খ. সুখী
গ. আনন্দময় ঘ. সুস্থ
উত্তর: ক. কর্মক্ষম।

সিনিয়র শিক্ষক