২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  পদ্য-৪
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের পদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
কপোতাক্ষ নদ
১৪। সনেটের ষষ্টকে কী থাকে?
ক. আবেগের পরিণতি খ. কল্পনার পরিণতি
গ. ভাবের পরিণতি ঘ. মাত্রার পরিণতি
উত্তর: গ. ভাবের পরিণতি
১৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতার ‘এ বিরলে’ শব্দের সঙ্গে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?
ক. তব কলকলে খ. কার জলে গ. স্বপনে ঘ. ছলনে
উত্তর: ক. তব কলকলে
১৬। ‘কপোতাক্ষ নদ’-কে স্নেহাদরে স্মরণ করার মধ্যদিয়ে কবির কোন ভাব প্রকাশিত হয়েছে?
ক. প্রীতিভাব খ. গম্ভীর ভাব
গ. বন্ধুভাব ঘ. বাৎসল্যভাব
উত্তর: গ. বন্ধুভাব।
১৭। ‘কপোতাক্ষ নদ’ কবিকে কীভাবে স্মরণ করবে বলে কবি মধুসূদন চান?
ক. বন্ধুভাবে খ. প্রেমভাবে গ. স্বপ্নে ঘ. আত্মীয়ভাবে
উত্তর: খ. প্রেমভাবে
১৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোনটি প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতিপ্রেম খ. দেশপ্রেম গ. নদীপ্রেম ঘ. জলপ্রেম
উত্তর: গ. নদীপ্রেম
১৯। প্রজা ও রাজার সঙ্গে করের যে সম্পর্ক, কপোতাক্ষ ও সাগরের সঙ্গে কার সম্পর্ক হবে?
ক. মাছ খ. জল গ. পলি ঘ. তীর
উত্তর: খ. জল
২০। ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে কবির তৃষ্ণা মেটে কীভাবে?
ক. মায়ের দুধে খ. বাংলা ভাষায়
গ. কপোতাক্ষের জলে ঘ. নদীর জলে
উত্তর: খ. বাংলা ভাষায়
২১। ‘কপোতাক্ষ নদ’র জলকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. মধুর সঙ্গে খ. অমৃতের সঙ্গে
গ. শরবতের সঙ্গে ঘ. মায়ের দুধের সঙ্গে
উত্তর: ঘ. মায়ের দুধের সঙ্গে
২২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় মূলত কী প্রকাশিত হয়েছে?
i. দেশপ্রেম ii. স্বদেশের জন্য হূদয়ের কাতরতা
iii. প্রকৃতিপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. iii
উত্তর: ক. i ও ii
্রবৃক্ষ
১। ‘ছন্দোহীন পাষাণের বক্ষ—পরে আনিলে বেদনা’— পঙিক্ততে কোন বেদনার কথা বলা হয়েছে?
ক. ছন্দের খ. সৃষ্টির গ. ব্যর্থতার ঘ. গ্লানির
উত্তর: খ. সৃষ্টির
২। ‘অঙ্কিল গানের ইন্দ্রধনু / উত্তরীর প্রান্তে’ —পঙিক্তটির অর্থ কী?
ক. বৃক্ষ পত্রপুষ্পে সুশোভিত খ. সৌন্দর্যে পরিপূর্ণ ধরণী গ. বায়ু সংগীতের সুর সৃষ্টি করে ঘ. ঋতুতে রঙের উৎসব হয়।
উত্তর: গ. বায়ু সংগীতের সুর সৃষ্টি করে
৩। কবি কাকে সংগীতের ‘আদিম আশ্রয়’ বলেছেন?
ক. পত্রপুষ্প খ. পত্রপল্লব গ. দেহকাণ্ড ঘ. বৃক্ষ শাখা
উত্তর: ঘ. বৃক্ষ শাখা।

শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল