বহুনির্বাচনি প্রশ্ন পদ্য-৫
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের পদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
্রবৃক্ষ
৪। ‘বৃক্ষ’ কবিতার আলোকে বৃক্ষের বর্ণবৈচিত্রের উৎস কী?
ক. সূর্যালোক খ. ইন্দ্রধনু
গ. ইন্দ্রের অপ্সরীগণ ঘ. সমুদ্রউর্মি।
উত্তর: ক. সূর্যালোক
৫। ‘বৃক্ষ’ কবিতায় ‘মৃত্তিকার মুক্তি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বৃক্ষের বারিবর্ষণ
খ. মেঘের প্রাণরস আহরণ
গ. বৃক্ষের প্রাণরস আহরণ
ঘ. সুন্দরের প্রতিষ্ঠা।
উত্তর: ক. বৃক্ষের বারিবর্ষণ
৬। একদিন বায়ুশূন্য ছিল কী?
ক. জল খ. স্থল গ. আকাশ ঘ. পৃথিবী
উত্তর: খ. স্থল
৭। নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে বৃক্ষ কী আনে?
ক. সৌন্দর্য খ. সুখ গ. বেদনা ঘ. বৃষ্টি
উত্তর: গ. বেদনা
৮। ‘বৃক্ষ’ কবিতার আলোকে মাটিকে উর্বরা শক্তি দান করে কে?
ক. বৃষ্টি খ. আলোক গ. ঝরণা ঘ. বৃক্ষ
উত্তর: ঘ. বৃক্ষ
৯। কার আহ্বানে বৃক্ষ উর্ধ্বলোকে মাথা তুলে দাঁড়ায়?
ক. আকাশের খ. বাতাসের
গ. সূর্যের ঘ. আলোকের
উত্তর: ঘ. আলোকের
১০। বৃক্ষ কিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজয় আখ্যান লিপি লিখেছে?
ক. পাহাড়ের খ. পর্বতের
গ. প্রস্তরের ঘ. মাটির।
উত্তর: গ. প্রস্তরের।
ধনধান্য পুষ্পভরা
১. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি মূলত—
ক. ছড়া খ. গান
গ. গীতিকবিতা ঘ. লোকগীতি
উত্তর: খ. গান
২. কবি কোথায় স্নিগ্ধ নদী দেখেছেন?
ক. নেপালে খ. বাংলাদেশে
গ. চীনে ঘ. সুইজারল্যান্ডে
উত্তর: খ. বাংলাদেশে
৩. ফুলের মধু খেয়ে ফুলের ওপর ঘুমিয়ে পড়ে কে?
ক. প্রজাপতি খ. পাখি গ. অলি ঘ. ফড়িং
উত্তর: গ. অলি
৪. কবি কোন দেশকে সব দেশের রানি বলেছেন?
ক. বাংলাদেশ খ. ইংল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র ঘ. সৌদি আরব
উত্তর: ক. বাংলাদেশ
৫. কবির মতে, আমাদের এ পৃথিবী কীসে ভরপুর?
ক. মানুষ খ. পাখি গ. অরণ্য ঘ. ফুল
উত্তর: ঘ. ফুল
৬. কবি কোন দেশকে সব দেশের সেরা বলেছেন?
ক. পাকিস্তান খ. ভারত
গ. কাশ্মীর ঘ. বাংলাদেশ
উত্তর: ঘ. বাংলাদেশ
৭. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি কবির কোন নাটক থেকে সংগৃহীত?
ক. নূরজাহান খ. প্রতাপসিংহ
গ. তারাবাঈ ঘ. শাজাহান
উত্তর: ঘ. শাজাহান
৮. ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ পঙিক্তটির প্রবক্তা—
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. দ্বিজেন্দ্রলাল রায় গ. জীবনানন্দ দাশ ঘ. বেগম রোকেয়া
উত্তর: খ. দ্বিজেন্দ্রলাল রায়
৯. কবির ভাষায় বৃক্ষ কীসে ভরে থাকে?
ক. ফলে খ. পাখির বাসায়
গ. পত্রে ঘ. পুষ্পে
উত্তর: ঘ. পুষ্পে
১০. ধানের ওপর দিয়ে কীসের ঢেউ খেলে যায়?
ক. বৃষ্টির খ. বাতাসের
গ. শিশিরের ঘ. রোদের
উত্তর: খ. বাতাসের।
্র
পরার্থে
১। মানুষের জীবনে কোনটির শেষ নেই?
ক. টাকার খ. আশার
গ. ভালোবাসার ঘ. চাওয়ার
উত্তর: খ. আশার
২। মানুষের মনের যন্ত্রণা কীভাবে বাড়ে?
ক. বিপদে পড়লে
খ. যন্ত্রণা মনে লালন করলে
গ. অসুস্থ হলে
ঘ. প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে
উত্তর: খ. যন্ত্রণা মনে লালন করলে
৩। কিসের দ্বারা হতাশাগ্রস্ত মানুষ নতুন করে উদ্দীপ্ত হয়?
ক. হতাশা খ. ভালোবাসা
গ. আশা ঘ. অভিজ্ঞতা
উত্তর: গ. আশা
৪। আলেকজান্ডার পোপ কে ছিলেন?
ক. একজন কবি খ. একজন রাজনীতিবিদ গ. একজন অর্থনীতিবিদ
ঘ. একজন সমাজ সংস্কারক
উত্তর: ক. একজন কবি
৫। অপারশূন্যতাবোধ মানুষের জীবনকে কী করে তোলে?
ক. ভালোবাসাহীন খ. দয়ামায়াহীন
গ. হূদয়হীন ঘ. অর্থহীন
উত্তর: ঘ. অর্থহীন
৬। ‘পরার্থে’ কবিতার শেষ চরণ—
ক. লুকানো বিষাদ মানব হূদয়ে
খ. আকাঙ্ক্ষার রব ভাঙে না তায়
গ. আসে নাই কেহ অবনী পরে
ঘ. প্রত্যেকে আমরা পরের তরে
উত্তর: ঘ. প্রত্যেকে আমরা পরের তরে
৭। নিচের কোনটি মানুষের ক্ষেত্রে সর্বদাই উপস্থিত থাকে?
ক. স্বার্থপরতা খ. ধর্মান্ধতা
গ. পাশবিকতা ঘ. সুখ-দুঃখ
উত্তর: ঘ. সুখ-দুঃখ
৮। সকলের তরে সকলে আমরা/
প্রত্যেকে আমরা পরের তরে
— পঙিক্তদ্বয়ের কবি কে?
ক. সুফিয়া কামাল খ. কামিনী রায়
গ. মাহমুদা খাতুন সিদ্দিকা
ঘ. বেগম রোকেয়া
উত্তর: খ. কামিনী রায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ