২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র  অংশ-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
আলোচ্য উদ্দীপকে আমরা দেখতে পাই -, জনৈক বাংলা শিক্ষক তাঁর লেখাপত্রে অনেক অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে বাহুল্যদোষ ঘটিয়েছেন। অনেকগুলো বাক্যকে একত্র করে জটিল বাক্য বানিয়েছেন। ফলে পত্রের ভাব খুব সহজে প্রকাশ পাচ্ছে না। তিনি বিভাবরী, প্রপঞ্চ, তদ্ধেতুক, ভাণু, কিংকর্তব্যবিমূঢ় ইত্যাদি অপ্রচলিত- দুর্বোধ্য শব্দ ব্যবহার করেছন। যেখানে বঙ্কিমচন্দ্র হুতাশন, হুতভুক, বায়ুসখা, বৈশ্বানর ব্যবহার না করে অগ্নি বা আগুন ব্যবহার করতে বলেছেন। কাজেই দেখা যায়, উদ্দীপকে প্রাঞ্জলতার অভাব রয়েছে।
১ (ঘ) নম্বর প্রশ্নের উত্তর:
‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর সাহায্যে ওই পত্রটিকে অনায়াসে সহজবোধ্য করা যায়।
বঙ্গিঙ্কমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, রচনার প্রধান দুটি শিল্পগুণ হলো-, ‘অর্থব্যক্তি’ ও ‘প্রাঞ্জলতা’। উপযুক্ত লৌকিক শব্দ চয়ন ও প্রয়োগই হচ্ছে অর্থব্যক্তি বা অর্থপ্রকাশ। আর সাহিত্যের সহজবোধ্যতার গুণটি হলো প্রাঞ্জলতা। অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার না করে, বাক্য জটিল না করে, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে বাহুল্যদোষ না ঘটিয়ে, স্থূল বাক্যকে সম্প্রসারণ ও উদাহরণ প্রয়োগ করে প্রাঞ্জলতা আনা সম্ভব।
আলোচ্য উদ্দীপকের পত্রে অনেক অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ যেমন- কিয়ৎদিবস, বিভাবরী, প্রপঞ্জঞ্চ, ভাণু, কিংকর্তব্যবিমূঢ় ইত্যাদি ব্যবহূত হয়েছে। একই সঙ্গে সন্ধি-সমাসজাত শব্দ- স্বহস্ত লিখিত, হস্তগত, অশ্রুতপূর্ব, তদ্ধেতুক ইত্যাদি ব্যবহারের ফলে ভাব প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। তা ছাড়া একাধিক বাক্য’ একত্রিত করার ফলে বাক্য জটিল হয়েছে। অপ্রাসঙ্গিক অনেক শব্দ এসে পত্রকে বাহুল্যদোষে আক্রান্ত করেছে।
একজন লেখককে এসব নেতিবাচক প্রবণতা পরিহার করার জন্য বঙ্কিমচন্দ্র পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, পত্রটি সহজবোধ্য করতে- অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ‘কিয়ৎদিবস’ -এর বদলে ‘কিছুদিন’, ‘প্রপঞ্জঞ্চ’ -এর পরিবর্তে ‘ছলনা’ বা ‘প্রতারণা’, ‘বিভাবরী’র পরিবর্তে ‘রাত’ শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। আবার সন্ধি-সমাসজাত শব্দ ‘তদ্ধেতুক’ -এর পরিবর্তে ‘সে জন্য’, ‘অশ্রুতপূর্ব’ -এর পরিবর্তে ‘আগে কখনো শোনা যায়নি’ এ- জাতীয় শব্দগুলো ব্যবহার করলে ভাব দ্রুত প্রকাশ পাবে। তা ছাড়া পত্রের জটিল বাক্যগুলোকে ভেঙে ছোট ছোট সরল বাক্যে রূপান্তর করতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ বর্জন করে বাক্যকে বাহুল্যদোষ মুক্ত করতে হবে। এভাবে ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর সাহায্যে ওই পত্রটিকে অনায়াসে সহজবোধ্য করা যায়।

মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা