২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর 
প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে—
৪৬৫. জনপ্রতি বার্ষিক আয়কে বলে—
ক. জাতীয় আয় খ. নিট আয়
গ. গড় আয় ঘ. মাথাপিছু আয়
সঠিক উত্তর: ঘ
৪৬৬. জাতীয় আয় গণনায় নিচের কোনটি ধরা হয়?
ক. চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
খ. মাধ্যমিক দ্রব্য ও সেবার মূল্য
গ. সরকারি ঋণের সুদ
ঘ. দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়
সঠিক উত্তর: ক
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
রুমানা তাঁর বাড়ির আঙিনায় সাধারণ বীজ বপন করে প্রথম বছর যে পরিমাণ সবজি পান, পরের বছর উন্নত জাতের বীজ ব্যবহার করে তার চেয়ে বেশি সবজি পান।

৪৬৭. রুমানা তাঁর উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কোনটির ব্যবহার পরিবর্তন করেছেন?
ক. ভূমি খ. শ্রম গ. প্রযুক্তি ঘ. মূলধন
সঠিক উত্তর: গ
৪৬৮. উৎপাদন ক্ষেত্রে এরূপ পরিবর্তন —
i. GDP বৃদ্ধি করে ii. GNP বৃদ্ধি করে
iii. NNP হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ক
৪৬৯. বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?
ক. ঋণদান খ. আমানত গ্রহণ
গ. অর্থ স্থানান্তর করা
ঘ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
সঠিক উত্তর: খ
৪৭০. নিচের কোন মুদ্রা যেকোনো পরিমাণে লেনদেন করা যায়?
ক. ২ টাকার কয়েন
খ. ২ টাকার কাগজি মুদ্রা
গ. ৫ টাকার কয়েন
ঘ. ৫ টাকার কাগজি মুদ্রা
সঠিক উত্তর: ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
আরিফ তার সঞ্চিত অর্থ একটি আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখে। বছর শেষে সে তার জমাকৃত অর্থ অতিরিক্ত অর্থসহ উত্তোলন করে।
৪৭১. আরিফের লেনদেনকৃত আর্থিক প্রতিষ্ঠানের নাম কী?
ক. বাংলাদেশ ব্যাংক খ. সমবায় ব্যাংক
গ. সোনালী ব্যাংক ঘ. গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর: গ
৪৭২. দেশের অর্থনীতিতে ওই প্রতিষ্ঠানের অবদান হচ্ছে—
i. পুঁজি গঠন করা
ii. মুদ্রার মান সংরক্ষণ
iii. অর্থনৈতিক উন্নয়ন সাধন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ।

প্রভাষক

ফেনী গার্লস ক্যাডেট কলেজ,ফেনী