২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১১

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পদ প্রকরণ
১৭. বাক্যের বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. ক্রিয়ার পরে খ. বিশেষ্যের পরে
গ. বিশেষ্যের আগে ঘ. কর্মের পরে
সঠিক উত্তর: খ. বিশেষ্যের পরে
১৮. ‘যেমন কর্ম তেমন ফল’—বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহূত হয়েছে?
ক. নিত্য সম্বন্ধীয় খ. অনুকার
গ. অনন্বয়ী ঘ. বাক্যালংকার
সঠিক উত্তর: ক. নিত্য সম্বন্ধীয়
কাল, পুরুষ ও কালের প্রয়োগ
১. কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংগঠনের সময়কে খ. যেকোনো সময়কে
গ. কর্তা যা করে ঘ. ক্রিয়ার কাজকে
সঠিক উত্তর: ক. ক্রিয়া সংগঠনের সময়কে
২. অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক. নিত্যবৃত্ত অতীতকাল খ. পুরাঘটিত অতীতকাল
গ. ঘটমান অতীতকাল ঘ. সাধারণ অতীতকাল
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীতকাল।
৩. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’—উদাহরণটি কোন বর্তমান কালের?
ক. সাধারণ খ. ঘটমান গ. নিত্যবৃত্ত ঘ. পুরাঘটিত
সঠিক উত্তর: গ. নিত্যবৃত্ত
৪. অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়?
ক. বর্তমান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত
গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. বর্তমান ও ভবিষ্যৎ
৫. আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহূত হয়?
ক. বর্তমান খ. ভবিষ্যৎ
গ. ঘটমান অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত।
সঠিক উত্তর: খ. ভবিষ্যৎ।

শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা