২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ৩০ মিনিট, পূর্ণমান: ৩০

১. প্রতিটি ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
ক. ৩টি খ. ২টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: খ. ২টি
২. ষোলো শব্দটির ক্রমবাচক রূপ কোনটি?
ক. এক দশ ছয় খ. ষোড়শ
গ. ১৬ ঘ. ষোলোই
উত্তর: খ. ষোড়শ
৩. মধ্যযুগের স্থায়ীকাল কত?
ক. ১২০০-১২৯৯ খ. ১২০১-১৮০০
গ. ১২০১-১৮০১ ঘ. ১২৯৯-১৮০০
উত্তর: খ. ১২০১-১৮০০
৪. হারিকেন কোন ভাষার শব্দ
ক. পাঞ্জাবি খ. জাপানি
গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত
উত্তর: খ. জাপানি
৫. র ধ্বনিকে কী ধ্বনি বলে?
ক. কম্পনজাত খ. পার্শ্বিক
গ. শিস ঘ. তাড়নজাত
উত্তর: ক. কম্পনজাত
৬. দেখেছ তার কবি কবি ভাব—এ দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. সামান্য খ. অসামান্য
গ. আধিক্য ঘ. আতিশায্য
উত্তর: ক. সামান্য
৭. কোনটি নিয়ম অনুযায়ী সন্ধি হয় না? ক. গবাক্ষ খ. দুর্ভিক্ষ
খ. বিদ্যালয় ঘ. বৃহস্পতি
উত্তর: ক. গবাক্ষ
৮। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে?
ক. পারিভাষিক শব্দ খ. প্রতিশব্দ
গ. সমার্থক শব্দ ঘ. পরিবর্তিত শব্দ
উত্তর: ক. পারিভাষিক শব্দ
৯। প্রত্যয়সাধিত শব্দ কোনটি?
ক. সুশ্রী খ. আনকোরা
গ. জলধি ঘ. মহাত্মা
উত্তর: খ. আনকোরা
১০। যিনি বিদ্যা লাভ করেছেন— এককথায় বলে?
ক. কৃতবিদ্যা খ. বিদ্বান
গ. জ্ঞানী ঘ. কৃতবিদ্য
উত্তর: ঘ. কৃতবিদ্য
১১। রাজহাস কোন জাতীয় সমাস?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব
উত্তর: খ. তৎপুরুষ
১২। কোনটি যুগ্ম রীতির দ্বিরুক্তি?
ক. গরম গরম খ. ঝমঝম
গ. মিটির মিটির ঘ. টুপটাপ
উত্তর: ঘ. টুপটাপ
১৩। ‘for good’ শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক. চিরতরে খ. ভালোর জন্য
গ. পরার্থ ঘ. ক্ষণতরে
উত্তর: ক. চিরতরে
১৪। প্রকৃতি ও প্রত্যয়ের রূপ পরিবর্তনকে কী বলে?
ক. উপদেশ খ. আগম
গ. নির্দেশ ঘ. সমাগম
উত্তর: খ. আগম
১৫। অর্ণব অর্থ কী?
ক. সৈকত খ. শৈল
গ. সুধাংশু ঘ. সমুদ্র
উত্তর: ঘ. সমুদ্র
১৬। অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ?
ক. মিশ্র খ. তৎসম
গ. প্রবাদ ঘ. বিদেশি
উত্তর: গ. প্রবাদ
১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান— এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে?
ক. সতর্কতা খ. আধিক্য
গ. কালের বিস্তার ঘ. ভাবের বিস্তার
উত্তর: খ. আধিক্য
১৮। কোনটি যোগরূঢ় শব্দ?
ক. রাজপুত্র খ. হস্তী গ. পুত্র ঘ. দীপ
উত্তর: ক. রাজপুত্র
১৯। কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ. সাহেব
গ. ঢাকি ঘ. কুলি। উত্তর: গ. ঢাকি
২০। পদাশ্রিত নির্দেশক ভিন্নতা হয় কিসের ভেদে?
ক. ক্রিয়া খ. বাক্য গ. বচন ঘ. অর্থ
উত্তর: গ. বচন
২১। নিচের কোনটিতে ণ-ত্ব বিধানের বাইরে ণ ব্যবহার হয়েছে?
ক. ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড খ. তৃণ, বর্ণ, কর্ণ
গ. কৃপণ, রামায়ণ ঘ. বেণু, বীণা, বাণ
উত্তর: ঘ. বেণু, বীণা, বাণ
২২। হংসডিম্ব-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হংসের ডিম্ব খ. হংস ও ডিম্ব
গ. হংস হতে যে ডিম্ব
ঘ. হংসীর ডিম্ব
উত্তর: ঘ. হংসীর ডিম্ব
২৩। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি
গ. অপিনিহিতি ঘ. স্বরাগম
উত্তর: গ. অপিনিহিতি
২৪। শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?
ক. সারী খ. সারি গ. শারি ঘ. শাড়ি
উত্তর: ক. সারী
২৫। অনুবাদকে কোনটির সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. অন্য ভাষাচর্চা খ. শিল্পকর্ম
গ. সাহিত্যকর্ম ঘ. নাট্যকর্ম
উত্তর: গ. সাহিত্যকর্ম
২৬। কোনটি নিত্য সমাস?
ক. প্রতিপক্ষ খ. দর্শনমাত্র
গ. প্রতিবাদ ঘ. সেতার
উত্তর: খ. দর্শনমাত্র
২৭। নিচের কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তি?
ক. শনশন খ. শীতশীত
গ. কনকন ঘ. হাতেনাতে
উত্তর: ক. শনশন
২৮। সন্দেশ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি
গ. দেশি ঘ. যোগরূঢ়
উত্তর: খ. রূঢ়ি
২৯। নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. নীল + ইমা খ. নীল + ইমন
গ. নীলি + ইমা ঘ. নিল + ইমা
উত্তর: খ. নীল + ইমন
৩০। বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
ক. বাক্য খ. শব্দ
গ. অর্থ ঘ. অভিধান।
উত্তর: খ. শব্দ।