
অধ্যায়-১
শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ম অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
পরিচ্ছেদ-৪
২৩. নগরায়ণ ও শিল্পায়নের কারণে মানুষ কী করছে?
ক. অলস হয়ে পড়ছে খ. শহরকেন্দ্রিক হচ্ছে
গ. যান্ত্রিক হচ্ছে ঘ. মানবতাবিরোধী হচ্ছে
সঠিক উত্তর: খ. শহরকেন্দ্রিক হচ্ছে
২৪. যোগাযোগব্যবস্থার উন্নতি হলে বৃদ্ধি পায়—
ক. মানুষের সচেতনতা খ. জীবনযাত্রার মান
গ. মানুষের চলাচল ঘ. গাড়ি কেনার প্রবণতা
সঠিক উত্তর: খ. জীবনযাত্রার মান
২৫. সামাজিক পরিবর্তনের উপাদান—
i. শিল্পায়ন ii. শিক্ষা iii. নগরায়ণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
২৬. কোনটি ছাড়া কোনো দেশের আর্থসামাজিক পরিবর্তন তথা উন্নয়ন সম্ভব নয়?
ক. যোগাযোগ খ. প্রযুক্তি গ. নগরায়ণ ঘ. শিল্পায়ন
সঠিক উত্তর: ঘ. শিল্পায়ন
২৭. সামাজিক পরিবর্তন কীরূপ প্রক্রিয়া?
ক. সহজ খ. জটিল গ. কম কঠিন ঘ. অনেক সহজ
সঠিক উত্তর: খ. জটিল
২৮. সামাজিক পরিবর্তনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি—
ক. স্থায়ী খ. অনিশ্চিত গ. বৈচিত্র্যময় ঘ চলমান
সঠিক উত্তর: গ. বৈচিত্র্যময়
২৯. মানুষের অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি?
ক. নগরায়ণ খ. শিল্পায়ন গ. যোগাযোগ ঘ. প্রযুক্তি
সঠিক উত্তর: খ. শিল্পায়ন
৩০. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
ক. শিল্পায়ন খ. বাসস্থান গ. নগরায়ণ ঘ. শিক্ষা
সঠিক উত্তর: খ. বাসস্থান
৩১. নগরায়ণ ও শিল্পায়নের কারণে মানুষ কী করছে?
ক. শহরমুখী হয়েছে খ. গ্রামমুখী হয়েছে
গ. অলস হয়েছে ঘ. সভ্য হয়েছে
সঠিক উত্তর: ক. শহরমুখী হয়েছে
৩২. সিলেট অঞ্চলের মানুষ চা উৎপাদনকাজে নিয়োজিত হয়। সিলেটবাসীর পেশার ওপর কিসের প্রভাব লক্ষ্য করা যায়?
ক. চা-বাগানের খ. ভৌগোলিক উপাদানের
গ. সম্প্রদায়ের ঘ. দক্ষতার
সঠিক উত্তর: খ. ভৌগোলিক উপাদানের
৩৩. শিল্পকারখানায় বৃহদায়তন উৎপাদন শুরু করা সম্ভব হয় কীভাবে?
i. ব্যাপক হারে শ্রমিক নিয়োগের মাধ্যমে
ii. অধিক কাঁচামালের সরবরাহের মাধ্যমে
iii. প্রযুক্তিবিদ্যা প্রয়োগের মাধ্যমে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: গ. iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল