অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
পরিচ্ছেদ-৪ : সামাজিক পরিবর্তন
১৮. সহনশীলতার অভাব নিচের কোনটির কারণ?
ক. অপরাধ খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
গ. বন্ধুত্বের নষ্ট ঘ. ওপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
১৯. আজকের সমাজ অনেকটা আত্মকেন্দ্রিক হওয়ার কারণ কী?
ক. খাদ্য সমস্যা খ. অভাব-অনটন গ. বেকার সমস্যা ঘ. জনসংখ্যা বৃদ্ধি
সঠিক উত্তর: ঘ. জনসংখ্যা বৃদ্ধি
২০. কিশোর অপরাধীদের সংশোধনের জন্য সহায়ক—
ক. বিদ্যালয় খ. মসজিদ গ. পরিবার ঘ, প্যারোল
সঠিক উত্তর: ঘ, প্যারোল
২১. বাংলাদেশে শিক্ষিত বেকারত্ব সৃষ্টির মূল কারণ কী?
ক. ত্রুটিপূর্ণ নিয়োগবিধি খ. কর্মবিমুখ শিক্ষাব্যবস্থা
গ. কর্মসংস্থানের অভাব ঘ. জনসংখ্যার আধিক্য
সঠিক উত্তর: ঘ. জনসংখ্যার আধিক্য
২২. প্রগতির পূর্বশর্ত কী?
i. ভারসাম্য জনসংখ্যা ii. উপযুক্ত নেতৃত্ব iii. ধর্মান্ধতা দূর করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
২৩. সামাজিক সমস্যা নিরোধে ব্যক্তির সম্পৃক্ততা কীভাবে ভূমিকা রাখতে পারে?
i. সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে ii. মূল্যবোধবিরোধী কাজ না করে
iii. কারিগরি প্রশিক্ষণ নিয়ে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. ii মূল্যবোধবিরোধী কাজ না করে।
সহকারী শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল