২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
n ছুটি
১০. ‘ঢের হয়েছে, ঢের হয়েছে। ওতে আর তোমার হাত দিতে হবে না।’—এখানে ফটিকের প্রতি মামির কী আচরণ প্রকাশ পেয়েছে?
ক. আন্তরিকতা খ. নিষ্ঠুর অবিচার
গ. সহযোগিতা ঘ. মানসিক অত্যাচার
সঠিক উত্তর: খ. নিষ্ঠুর অবিচার।
১১. মায়ের প্রতি ফটিকের ভালোবাসা কেমন?
ক. গভীর ভালোবাসা খ. অকৃত্রিম ভালোবাসা
গ. কৃত্রিম ভালোবাসা ঘ. অবুঝ ভালোবাসা
সঠিক উত্তর: ঘ. অবুঝ ভালোবাসা
১২. ছেলেদের খেলার সময় ফটিক কী করত?
ক. খেলায় অংশগ্রহণ করত

খ. দূরের মাঠে চেয়ে থাকত

গ. দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত

ঘ. জানালায় দাঁড়িয়ে থাকত

সঠিক উত্তর: গ. দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত

১৩. ফটিক কোন মাসে মায়ের কাছে যাওয়ার অনুমতি পায়?

ক. ভাদ্র মাসে খ. কার্তিক মাসে

গ. আশ্বিন মাসে ঘ. পৌষ মাসে

সঠিক উত্তর: খ. কার্তিক মাসে

১৪. স্কুলের ছুটি হবে কখন?

ক. দুর্গাপূজার সময় খ. সরস্বতী পূজার সময়

গ. পূজার সময় ঘ. মেলার সময়

সঠিক উত্তর: গ. পূজার সময়

১৫. ‘ছুটি’ গল্পে রাত থেকে কীরূপ বৃষ্টি হচ্ছিল?

ক. টিপটিপ বৃষ্টি খ. অঝোর ধারায় বৃষ্টি

গ. শ্রাবণের বৃষ্টি ঘ. মুষলধারে শ্রাবণের বৃষ্টি

সঠিক উত্তর: ঘ. মুষলধারে শ্রাবণের বৃষ্টি

১৬. পুলিশের গাড়িটি কখন বাড়ির সামনে এসে দাঁড়াল?

ক. সন্ধ্যার সময় খ. ভোরবেলা

গ. দুপুরবেলা ঘ. বিকেলবেলা

সঠিক উত্তর: ক. সন্ধ্যার সময়

১৭. ‘অবস্থা বড়ই খারাপ।’—ডাক্তার কথাটি কীভাবে জানালেন?

ক. দুঃখিত মনে খ. চিন্তিত ও বিমর্ষ মুখে

গ. বিষণ্ন মুখে ঘ. ভারাক্রান্ত মনে

সঠিক উত্তর: খ. চিন্তিত ও বিমর্ষ মুখে

১৮. ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে?

ক. মামা খ. পরিবেশ গ. মামি ঘ. মা

সঠিক উত্তর: খ. পরিবেশ

১৯. দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?

ক. মায়ের কথা খ. মাখনলালের কথা

গ. গ্রামের কথা ঘ. বন্ধুদের কথা

সঠিক উত্তর: গ. গ্রামের কথা

২০. কলকাতায় ঘরের মধ্যে ফটিক কীরূপে ছিল?

ক. আদরে খ. সম্মানে গ. তাচ্ছিল্যে ঘ. অনাদারে

সঠিক উত্তর: ঘ. অনাদারে

২১. ফটিককে কলকাতায় পাঠাতে মায়ের মনে কী দেখা দিল?

ক. আপত্তি খ. আনন্দ গ. আশঙ্কা ঘ. কান্না

সঠিক উত্তর: গ. আশঙ্কা

২২. কোন সময়ের স্বাভাবিক ত্রুটিও অসহ্যবোধ হয়?

ক. শৈশবের খ. যৌবনের গ. শৈশব ও যৌবনের ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের।

সঠিক উত্তর: ঘ. তেরো-চৌদ্দ বছর বয়সকালের।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা