২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

গদ্য 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 বই পড়া
১। প্রমথ চৌধুরীর ‘সাহিত্যিক ছদ্মনাম’ কী?
ক. অবধূত খ. নীল লোহিত
গ. বনফুল ঘ. বীরবল
সঠিক উত্তর: ঘ. বীরবল
২। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম কী?
ক. বীরবল খ. সবুজ পত্রিকা
গ. সবুজ দল ঘ. সবুজপত্র
সঠিক উত্তর: ঘ. সবুজপত্র
৩। ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?
ক. সবাইকে সমান করতে
খ. সবাইকে দমন করতে
গ. সবাইকে বড় করতে
ঘ. অর্থের সাধনা করতে
সঠিক উত্তর: ক. সবাইকে সমান করতে
৪। সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?
ক. জাতির জীবনীশক্তি হ্রাস
খ. জাতির উন্নতি সাধন
গ. জাতিকে পরনির্ভরশীল করা
ঘ. জাতির কুসংস্কার দূর করা
সঠিক উত্তর: ক. জাতির জীবনীশক্তি হ্রাস
৫। শিক্ষকের সার্থকতা কোথায়?
ক. শিক্ষা দান করায় খ. ছাত্রকে শাসন করায়
গ. ছাত্রকে বিদ্যার্জনে সক্ষম করায়
ঘ. ছাত্রকে শৃঙ্খলা শিক্ষা দেওয়ায়
সঠিক উত্তর: গ. ছাত্রকে বিদ্যার্জনে সক্ষম করায়
৬। যথার্থ গুরুর কাজ কী?
ক. শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা
খ. নোট করে দেওয়া গ. পড়া মুখস্থ করানো
ঘ. পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা
সঠিক উত্তর: ক. শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা
৭। সুশিক্ষিত লোক মাত্রই কী?
ক. বিদ্বান খ. আলেম গ. পণ্ডিত ঘ. স্বশিক্ষিত
সঠিক উত্তর: ঘ. স্বশিক্ষিত
৮। ‘ভাঁড়েও ভবানী’ অর্থ কী?
ক. অসম্ভব ভাবনা খ. সচ্ছলতা
গ. রিক্ত ঘ. গোপন
সঠিক উত্তর: গ. রিক্ত
৯। কোনটির নগদ বাজারদর নেই?
ক. ধর্মের খ. কর্মের গ. শিক্ষার ঘ. পরীক্ষার
সঠিক উত্তর: গ. শিক্ষার
১০। বই পড়ার যৌক্তিকতা কী?
ক. জাতিগঠন খ. আত্মোপলব্ধি
গ. বড় হওয়া ঘ. অর্থ উপার্জন
সঠিক উত্তর: খ. আত্মোপলব্ধি
১১। কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা?
ক. অশিক্ষিত মানুষ খ. শিক্ষিত মানুষ
গ. ডেমোক্রেসি ঘ. কলেজপড়ুয়া বিদ্বান
সঠিক উত্তর: গ. ডেমোক্রেসি
১২। মানুষের মনকে সরল, সচল ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে কার ওপর ন্যস্ত?
ক. লাইব্রেরির ওপর খ. সাহিত্যের ওপর
গ. শিক্ষিত লোকের ওপর ঘ. বিজ্ঞানের ওপর
সঠিক উত্তর: খ. সাহিত্যের ওপর
১৩। মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়?
ক. জাতীয় ঐতিহ্যে খ. মানুষের আচরণে
গ. মানুষের সংস্কৃতিতে ঘ. সাহিত্যে
সঠিক উত্তর: ঘ. সাহিত্যে
১৪। ‘বই পড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে বলে উল্লেখ করা হয়েছে?
ক. যারা পরীক্ষায় ভালো ফল করেছে
খ. যারা প্রচুর বই পড়েছে
গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি
ঘ. যারা ধ্যানস্থ হয়ে অধ্যয়ন করেছে
সঠিক উত্তর: গ. যারা পরীক্ষায় ভালো ফল করেনি।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল