২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 পল্লীসাহিত্য
১. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে পল্লীসাহিত্যের সংগ্রহ ও সংরক্ষণ জরুরি কেন?
ক. জাতীয় সাহিত্যের সমৃদ্ধি ও জয়যাত্রা নিশ্চিত করা
খ. জাতীয় সংস্কৃতির সঠিক পরিচয় দান
গ. শহুরে সাহিত্যের আগ্রাসন রোধ করা
ঘ. শহুরে সাহিত্যের সঙ্গে প্রতিযোগিতা করা
সঠিক উত্তর: ক. জাতীয় সাহিত্যের সমৃদ্ধি ও জয়যাত্রা নিশ্চিত করা

২. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখক কী আবেদন জানিয়েছেন?
ক. পল্লীসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা
খ. পল্লীজীবনের সুখ-দুঃখ নিয়ে গ্রন্থ রচনা
গ. পল্লীসাহিত্যকে শিশু-কিশোরদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা
ঘ. আধুনিক সাহিত্যের প্রসার রোধ করা
সঠিক উত্তর: ক. পল্লীসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা
৩. ‘মনমাঝি তোর বৈঠা নে রে/ আমি আর বাইতে পারলাম না।’—এটা কোন ধরনের গান?
ক. রাখালি গান খ. জারি গান
গ. মারফতি গান ঘ. সারি গান
সঠিক উত্তর: গ. মারফতি গান
৪. ‘ফক্কিকার’ বলতে কী বোঝায়?
ক. ফাঁকিবাজি খ. ফন্দিফিকির
গ. ফরমান ঘ. ফরিয়াদ
সঠিক উত্তর: ক. ফাঁকিবাজি
৫. ‘বাংলাদেশের উপকথাগুলো এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না।’—এখানে উপকথার কোন দিকটি ফুটে উঠেছে?
ক সরসতা খ. প্রগাঢ়তা
গ. জনপ্রিয়তা অনুধাবন ঘ. বিপুলতা
সঠিক উত্তর: ঘ. বিপুলতা
৬. ‘Folklore Society’-কী?
ক. সাংস্কৃতিক সংঘ খ. ফুটবল খেলার ক্লাব
গ. ইউরোপ আমেরিকার বিদ্বানদের সভা
ঘ. পুঁথিসংগ্রহকারী ব্যক্তিরা
সঠিক উত্তর: গ. ইউরোপ আমেরিকার বিদ্বানদের সভা
৭. মনসুর বয়াতি কে?
ক. প্রখ্যাত গায়ক খ. প্রখ্যাত সাহিত্যিক
গ. প্রখ্যাত অভিনেতা ঘ. প্রখ্যাত লোককবি
সঠিক উত্তর: ঘ. প্রখ্যাত লোককবি
৮. ‘Folklore’ কথাটির উদ্ধাবক কে?
ক. উইলিয়াম থমস খ. রোমাঁ রোলাঁ
গ. উইলিয়াম শেক্সপিয়ার ঘ. জন কিটস
সঠিক উত্তর: ক. উইলিয়াম থমস
৯. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের আলোকে অমূল্য রত্নবিশেষ কোনটি?
ক. ছড়া খ. উপকথা
গ. পল্লীগান ঘ. খনার বচন
সঠিক উত্তর: গ. পল্লীগান
১০. ‘ঠাকুরমার ঝুলি’—কার লেখা?
ক. জসীমউদ্দীন খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. ফররুখ আহমদ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর: খ. দক্ষিণারঞ্জন মিত্র
১১. ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?
ক. প্রাচীন যুগের মৃত লোক
খ. প্রাচীন শাস্ত্রবিদ
গ. পুরাতত্ত্ববিদ ঘ. মাটিবিষয়ক বিদ্যা
সঠিক উত্তর: গ. পুরাতত্ত্ববিদ
১২. ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে পল্লীসাহিত্যের এখনো সমাদর করে কারা?
ক. পণ্ডিতেরা খ. কবিরা
গ. পাড়াগাঁয়ের লোকের
ঘ. শহুরে লোকেরা
সঠিক উত্তর: গ. পাড়াগাঁয়ের লোকের

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল