বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিক্ষা ও মনুষ্যত্ব
২৫। ‘অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়’—এ বোধটি কিসের পরিচায়ক?
ক. মূল্যবোধের খ. স্বাধীনতার
গ. মনুষ্যত্বের ঘ. জীবন সাধনার
সঠিক উত্তর:
গ. মনুষ্যত্বের
২৬. মোতাহার হোসেন চৌধুরী জীবসত্তাকে ঘরের কয়তলার সঙ্গে তুলনা করেছেন?
ক. নিচতলা খ. দোতলা
গ. তিনতলা ঘ. চারতলা
সঠিক উত্তর:
ক. নিচতলা
২৭. মানব উন্নয়নে ‘নিচ থেকে ঠেলা’ বলতে বোঝায়—?
ক. অন্ন-বস্ত্রের ব্যবস্থা করা
খ. সুশিক্ষার ব্যবস্থা করা
গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা
ঘ. জীবিকা অর্জনের পথ সুগম করা
সঠিক উত্তর:
গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা
২৮. শিক্ষা আমাদের কী শেখায়?
ক. জীবনকে উদার করতে
খ. জীবনকে উপভোগ করতে
গ. কঠোর হতে
ঘ. নিজের স্বার্থ রক্ষা না করতে
সঠিক উত্তর: খ. জীবনকে উপভোগ করতে
২৯. জীবসত্তাকে টিকিয়ে রাখতে প্রয়োজন কোনটি?
ক. শিক্ষা খ. অন্ন-বস্ত্র
গ. সংস্কৃতিচর্চা ঘ. জীবন সাধনা
সঠিক উত্তর: খ. অন্ন-বস্ত্র
৩০. ‘লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়’—এই লেফাফা দুরস্তি কী?
ক. বিদ্যা জাহির করার প্রবণতা
খ. অল্প বিদ্যার ভয়ংকরতা
গ. বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা
ঘ. ভালো মানুষ সেজে প্রতারণা
সঠিক উত্তর:
গ. বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা।
৩১. ‘কারারুদ্ধ আহার-তৃপ্ত মানুষের মূল্য কতটুকু’—এই মানুষ কারা?
ক. যারা অর্থ সাধনায় ব্যস্ত
খ. যারা আত্মস্বার্থে নিয়োজিত
গ. যারা জীবন সাধনায় ব্যস্ত
ঘ. যারা জীবসত্তার লালনে ব্যস্ত
সঠিক উত্তর: ক. যারা অর্থ সাধনায় ব্যস্ত
৩২. মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে কে?
ক. শিক্ষা খ. মনুষ্যত্ব
গ. মই ঘ. ক্রমাগত অনুশীলন
সঠিক উত্তর: ক. শিক্ষা
রফিক সাহেব সামান্য বেতনভুক্ত একজন চাকরিজীবী। বেতনের নির্দিষ্ট টাকায় তাঁর সংসারের ব্যয় সংকুলান হয় না। অর্থের দুশ্চিন্তায় একদিন তিনি অসৎ পথে পা বাড়ালেন। বিবেক বিসর্জন দিয়ে জড়িয়ে পড়লেন ঘুষ-দুর্নীতিতে। কিন্তু অচিরেই ধরা পড়ে সাজাপ্রাপ্ত হলেন, তাঁর চাকরি চলে গেল।
৩৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে তারেক সাহেবের পতনের কারণ মূলত কোনটি?
ক. বিলাসী জীবনযাপনের আশায়
খ. অতিরিক্ত অর্থ উপার্জনের আশায়
গ. মূল্যবোধের পতন ঘটায়
ঘ. অসৎ পথে গমন করায়
সঠিক উত্তর:
গ. মূল্যবোধের পতন ঘটায়
৩৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ ও উদ্দীপকের মধ্যে ভাবগত ঐক্য কী?
i. লোভে পাপ পাপে মৃত্যু
ii. অন্ন-বস্ত্রের সমাধানই মনুষ্যত্ব অর্জনের উপায়
iii. অর্থ চিন্তা মূল্যবোধের বিকাশ ঘটতে দেয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii.:
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা