অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞানের ৫ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ছাপা হলো।
৩৮। লেনদেন লিপিবদ্ধ করার মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি খাতের—জানা যায়।
ক. নিট পরিমাণ খ. মোট পরিমাণ
গ. নিট লাভ ঘ. মোট লাভ
সঠিক উত্তর: ক. নিট পরিমাণ।
৩৯। হিসাববিজ্ঞান বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য—অনুসরণ করা হয়।
ক. বিভিন্ন নিয়ম খ. বিভিন্ন রীতি
গ. নির্দিষ্ট ছক ঘ. নির্দিষ্ট পদ্ধতি
সঠিক উত্তর: গ. নির্দিষ্ট ছক।
৪০। বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার থেকে স্বীকৃতি লাভ, বিলের মাধ্যমে অর্থ আদায় ও বিল বাট্টাকরণ ও বিল প্রত্যাখ্যান করার কারণে কোন হিসাব লেখা হয়?
ক. স্বীকৃত বিল খ. প্রাপ্য বিল
গ. প্রদেয় বিল ঘ. বিল বাট্টাকরণ
সঠিক উত্তর: খ. প্রাপ্য বিল।
৪১। ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর/হিসাবকাল শেষে অবিক্রীত থেকে গেলে তাকে কী বলে?
ক. প্রারম্ভিক মজুদ খ. সমাপনী মজুদ
গ. গড় মজুদ ঘ. ক ও গ
সঠিক উত্তর: খ. সমাপনী মজুদ।
৪২। প্রাপ্তি ও প্রদান এবং সুদ প্রাপ্য ও বকেয়া সকল ক্ষেত্রেই—হিসাব খুলতে হয়।
ক. বাট্টা খ. কমিশন গ. চার্জ ঘ. সুদ
সঠিক উত্তর: ঘ. সুদ।
৪৩। পাওনাদারের মৃত্যু, দেউলিয়া বা অন্য কোনো কারণে দেনাদারের নিকট থেকে অর্থ আদায় অসম্ভব হলে তা কোন হিসাবে লেখা হয়?
ক. কুঋণ খ. কুঋণ সঞ্চিতি গ. বাট্টা ঘ. বাট্টা সঞ্চিতি
সঠিক উত্তর: ক. কুঋণ।
৪৪। কোনো হিসাবের বাঁ দিককে কী বলে?
ক. বাম খ. বিপরীত গ. ডেবিট ঘ. ক্রেডিট
সঠিক উত্তর: গ. ডেবিট।
৪৫। চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়—
ক. প্রতি সপ্তাহ শেষে
খ. প্রতি মাস শেষে
গ. প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হওয়ার পর
ঘ. প্রতিদিনের শেষে
সঠিক উত্তর: গ. প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হওয়ার পর।
৪৬। হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব—
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
সঠিক উত্তর: গ. ৫ প্রকার।
৪৭। সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
সঠিক উত্তর: ক. ৩ প্রকার।
৪৮। (T) টি ছকের বাঁ দিকে কয়টি ঘর
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
সঠিক উত্তর: খ. ৪টি।
৪৯। সম্পত্তির অবচয়ের কারণ
ক. ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি
খ. সময় অতিবাহিত হওয়া
গ. দুর্ঘটনা ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি।