১। ধ্বনিদ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কী বলে?
ক. পদ খ. বর্ণ গ. শব্দ ঘ. ভাষা
২। বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক. প্রাতিপদিক খ. শব্দ
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
৩। কোনটি গুজরাটি শব্দ?
ক. চাকর খ. চাবি গ. চৌহদ্দি ঘ. হরতাল
৪। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি খ. দশটি
গ. আটটি ঘ. এগারোটি
৫। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
ক. ও খ. অ গ. এ ঘ. উ
৬। কোন বর্ণ দুটির পর ণ ও ষ হয়?
ক. ঋ, র খ. ট, ঠ
গ. ই, উ ঘ. ত, থ
৭। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি
৮।‘সদা + এব’-এর সঠিক সন্ধি হলো—
ক. সর্বদা খ. সর্বত্র গ. সদৈব ঘ. সর্বৈব
৯। পুরুষ বাচক শব্দ কোনটি?
ক. রজকী খ. বৈষ্ণবী গ. মায়াবী ঘ. শ্রোত্রী
১০। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক. বাগ্ধারা খ. সামাস
গ. কারক ঘ. সন্ধি
১১। নিচের কোন শব্দ দুটো কেবল জন্তুর বহুবচনে ব্যবহূত হয়?
ক. রাশি, রাজি খ. সব, সমূহ
গ. কুল, বৃন্দ ঘ. পাল, যূথ
১২। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে সেটি কী হয়ে যায়?
ক. সুনির্দিষ্ট খ. নির্দিষ্ট
গ. অনির্দিষ্ট ঘ. নিরর্থক
১৩। দ্বিরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে?
ক. কালনিরপেক্ষ খ. বিপরীতার্থক
গ. নিরর্থক ঘ. বিশেষ বা সম্প্রসারিত
১৪। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
ক. হিন্দি খ. সংস্কৃত গ. প্রাকৃত ঘ. ফারসি
১৫।‘কমলাক্ষ’-এর সঠিক ব্যাসবাক্য হলো—
ক. কমল অক্ষির ন্যায়
খ. কমল অক্ষের ন্যায়
গ. কমলের ন্যায় অক্ষি যার
ঘ. কমলের ন্যায় অক্ষ যার
১৬।‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটি ব্যবহার হয়?
ক. কদ্ খ. কু গ. আব ঘ. হা
১৭।‘হের’ কোন প্রকারের ধাতু?
ক. বিদেশাগত খ. বাংলা
গ. অজ্ঞাতমূল ঘ. সংস্কৃত
১৮। কোন যতিচিহ্নটিতে থামার প্রয়োজন নেই?
ক. কোলন খ. বিস্ময়চিহ্ন গ. ড্যাস ঘ. হাইফেন
১৯। কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?
ক. কৃদান্তপদ খ. কৃদন্তপদ
গ. তদ্ধিতান্তপদ ঘ. সমস্যমান পদ
২০। সংবাদপত্রে প্রকাশিত পত্রের মূল অংশ কয়টি?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
২১। কোনটির অভাবে পত্র‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়?
ক. পোস্ট কোডের খ. প্রেরকের ঠিকানার
গ. প্রাপকের পূর্ণ ও স্পষ্ট ঠিকানার ঘ. তারিখের
২২। পোস্টাল কোর্ড কী নির্দেশ করে?
ক. ডাক বিভাগের নাম
খ. প্রাপকের এলাকা
গ. চিঠি লেখার স্থান
ঘ. পোস্ট অফিসের নাম
২৩। অনুবাদ করার সমায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন কিসের প্রতি?
ক. অভ্যাসের প্রতি
খ. বারবার পড়ার প্রতি
গ. চর্চার প্রতি ঘ. বিষয়ের প্রতি
২৪।‘Look before you leap’, এর অর্থ কী?
ক. লাফ দেওয়ার আগে তাকাও
খ. ভাবিয়া করিও কাজ
গ. আগে ভাবিয়া পরে লাফ দিবে
ঘ. দেখে নাও তারপর লাফ দাও
২৫।‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. সুভগ + ষ্ণ্য খ. সুভগ + ষ্ণ
গ. সৌভগ + ষ্ণ্য ঘ. সৌভগ + ষ্ণ।
# উত্তরসহ পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল