সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
২৬।‘চন্দ্রমুখ’—শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. মুখ ও চন্দ্র খ. মুখ চন্দ্রের ন্যায় গ. চন্দ্ররূপ মুখ ঘ. চন্দ্রের ন্যায় মুখ
২৭। এক, এক যে, গোটা ইত্যাদি শব্দ আগে বসে কী প্রকাশ করে?
ক. বিশেষ অর্থ খ. নির্দিষ্টতা গ. অনির্দিষ্টতা ঘ. বিশেষ অর্থে নির্দিষ্টতা
২৮। বৃহদার্থে‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
ক. ডিঙা খ. বাঘা গ. হাতা ঘ. জলা
২৯।‘বৃষ্টি আসে আসুক’—বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. নির্দেশক ভাব ঘ. সাপেক্ষ ভাব
৩০। রিকশা কোন ভাষার শব্দ?
ক. ফরাসি খ. পর্তুগিজ গ. জাপানি ঘ. গুজরাটি
৩১।‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে’—এখানে‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী খ. কর্মে সপ্তমী
গ. কর্তৃকারকে সপ্তমী ঘ. অধিকরণে সপ্তমী
৩২। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
ক. পাখি ওড়ে খ. লোকটি চোখে দেখে না
গ. সে পথে ভিক্ষা করে ঘ. ছেলেটি কথা বোঝে না
৩৩। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয়?
ক. কুল খ. বর্গ গ. দাম ঘ. বৃন্দ
৩৪।‘কোনোভাবেই যা নিবারণ কারা যায় না’—এককথায় কী হবে?
ক. অনিবার্য খ. দুর্নিবার গ. অদম্য ঘ. দুর্দমনীয়
৩৫। যৌগিক বাক্য কোনটি?
ক. সত্য কথা না বলে বিপদে পড়েছি
খ. তার বয়স হলেও বুদ্ধি হয়নি
গ. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
ঘ. যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
৩৬।‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. পর্বত খ. সমুদ্র গ. মাতা ঘ. পৃথিবী
৩৭। নিখুঁত অর্থে‘পাকা’ শব্দটির ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. পাকা কাজ খ. পাকা কথা
গ. পাকা হাড় ঘ. পাকা রং
৩৮। কোন বিরামচিহ্নটির বিরতিকাল নেই?
ক. কমা খ. সেমিকোলন গ. হাইফেন ঘ. উদ্ধরণ
৩৯। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?
ক. তিনি ছেলেকে পড়াছেন খ. এ কী কথা শুনি
গ. তুমি কোন কাননের ফুল ঘ. তোমাকে অনেকবার বলেছি
৪০।‘জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহূত হয়েছে?
ক. জাত খ. বিচ্যুত গ. গৃহীত ঘ. রক্ষিত
৪১।‘সাত শ যদি হতো এক শ সাতাশ’—এখানে‘হতো’ কোন কালের ক্রিয়া?
ক. পুরাঘটিত অতীত খ. সাধারণ অতীত
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. পুরাঘটিত বর্তমান
৪২।‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহা যে কীর্তি খ. মহান যে কীর্তি
গ. মহান কীর্তি যার ঘ. মহতী যে কীর্তি
৪৩। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ?
ক. ভবন খ. মনুষ্য গ. কুচ্ছিত ঘ. বৈষ্ণব
৪৪।‘যথা ধর্ম তথা জয়’—এটি কোন অব্যয়ের উদাহরণ?
ক. অনুকার অব্যয় খ. নিত্যসম্বন্ধীয় অব্যয়
গ. বিয়োজক অব্যয় ঘ. বাক্যালংকার অব্যয়
৪৫। নিচের কোনটি পরিভাষিক শব্দ?
ক. আনারস খ. কিতাব গ. স্নাতকোত্তর ঘ. লুঙ্গি
৪৬।‘রোগ হলে ওষুধ খাবে’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. বিধান খ. প্রার্থনা গ. অনুরোধ ঘ. উপদেশ
৪৭। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলেচিত হয়?
ক. শব্দতত্ত্ব খ. বাক্যতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
৪৮। নিত্যসমাসের উদাহরণ কোনটি?
ক. অপব্যয় খ. বাগ্দত্তা গ. দেশান্তর ঘ. বনজ
৪৯।‘চিকামারা বলতে কোনটি বোঝায়?
ক. দেয়ালে লেখা খ. শত্রুকে বিনাশ করা
গ. বাজে কাজ করা ঘ. হীন শত্রুর সঙ্গে লড়া
৫০।‘সীমার মাঝে অসীম তুমি’—বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. মধ্যে অর্থে খ. ব্যাপ্তি অর্থে গ. নিকট অর্থে ঘ. ঐকদেশিক অর্থে।
বাংলা ১মপত্রnমডেল টেস্ট-৬
সঠিক উত্তর: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. ক ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. ক ৪০. ক ৪১. খ ৪২. ঘ ৪৩. গ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. গ ৪৯. ক ৫০. ক।