২০১৪ সালের এসএসসিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর: গ. চারটি।

প্রশ্ন: শাহজিবাজার তাপ-বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. ঢাকা খ. গাজীপুর গ. সিলেট ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তর: গ. সিলেট।

প্রশ্ন: বুদ্ধিমত্তা কি ধরনের সম্পদ?

i. প্রাকৃতিক সম্পদ ii. মানবিক সম্পদ

iii. মনুষ্যসৃষ্ট সম্পদ

কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i।

প্রশ্ন: অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর: খ. তিন।

প্রশ্ন: উন্নয়নশীল দেশ কোনটি?

ক. মালে খ. মোজাম্বিক গ. শ্রীলঙ্কা ঘ. জাপান

সঠিক উত্তর: গ. শ্রীলঙ্কা।

প্রশ্ন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?

ক. মুনাফা অর্জন খ. কেন্দ্রীয় পরিকল্পনা

গ. ভোক্তার স্বাধীনতা ঘ. বেসরকারি উদ্যোগ

সঠিক উত্তর: খ. কেন্দ্রীয় পরিকল্পনা।

#নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও:

রামীমের বাবা সাভারের একটি বৃহদায়তন কারখানায় কর্মরত। একদিন তিনি রামীমকে নিয়ে ওই কারখানায় যান। রামীম দেখে অবাক হয় ওই কারখানায় নিয়োজিত শ্রমিকদের অধিকাংশই নারী।

প্রশ্ন: রামীমের বাবা কোন বৃহদায়তন কারখানায় কর্মরত?

ক. পোশাকশিল্প খ. কাগজশিল্প

গ. সারশিল্প ঘ. সিমেন্ট-শিল্প

সঠিক উত্তর: ক. পোশাকশিল্প।

প্রশ্ন: ওই শিল্প আমাদের দেশের—

i. বেকার সমস্যা লাঘব করে

ii. নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে

iii. রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii .গ ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii।

প্রশ্ন: নিচের কোনগুলো খাদ্যশস্য?

ক. ধান, পাট, আলু খ. ধান, গম, আলু

গ. পাট, গম, চা ঘ. গম, আখ, চা

সঠিক উত্তর: খ. ধান, গম, আলু।

প্রশ্ন: বিক্রয় করের বিকল্প হিসেবে আরোপ করা হয় কোনটি?

ক. আয়কর খ. ভূমিকর

গ. সম্পত্তি কর ঘ. মূল্য সংযোজন কর

সঠিক উত্তর: ঘ. মূল্য সংযোজন কর।

প্রশ্ন: কোনটি সুন্দরবনের গাছ?

ক. সুন্দরী খ. শাল গ. গজারি ঘ. বনজাম

সঠিক উত্তর: ক. সুন্দরী।

প্রশ্ন: বাংলাদেশের রেশম চাষ হয়—

ক. ময়মনসিংহ ও টাঙ্গাইল খ. রাজশাহী ও পাবনা

গ. দিনাজপুর ও রংপুর ঘ. রাজশাহী ও নওয়াবগঞ্জ

সঠিক উত্তর: ঘ. রাজশাহী ও নওয়াবগঞ্জ।

প্রশ্ন: বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি?

ক. শিক্ষা খ. স্বাস্থ্য গ. প্রতিরক্ষা ঘ. পুলিশ

সঠিক উত্তর: গ. প্রতিরক্ষা।

প্রশ্ন: অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বুদ্বিমত্তা সম্পদ নয় কেন?

ক. এর উপযোগ নেই খ. এর অপ্রাচুর্যতা নেই

গ. এর হস্তান্তরযোগ্যতা নেই

ঘ. এর বাহ্যিকতা নেই

সঠিক উত্তর: গ. এর হস্তান্তরযোগ্যতা নেই।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী