২০১৪ সালের এসএসসিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনীপ্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। 
প্রশ্ন: অর্থনৈতিক কাজ কোনটি?
ক. ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন
খ. শ্রমিকের কারখানায় কাজ
গ. সন্তানের পরিচর্যা ঘ. শখ করে গান করা
সঠিক উত্তর: খ

প্রশ্ন: প্রাণীজ সম্পদের উৎস—

i. রাস্তাঘাট ii. বনভূমি iii. নদনদী

নিচের কোনটি সঠিক?

ক. i. খ. ii. গ. i. ও ii. ঘ ii. ও iii

সঠিক উত্তর: খ

প্রশ্ন: আতিক সাহেব খুব সুন্দর একটি জামা কিনল। এটি কোন ধরনের অভাব?

ক. প্রয়োজনীয় খ. দক্ষতার জন্য প্রয়োজনীয়

গ. আরামপ্রদ ঘ. বিলাসজনিত

সঠিক উত্তর: গ

প্রশ্ন: খেলার মাঠ কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত

গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর: খ

প্রশ্ন: অভাব প্রধানত কত প্রকার?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর: খ

প্রশ্ন: কুতুবদিয়া দ্বীপে পাওয়া যায়—

ক. চুনাপাথর খ. চীনামাটি

গ. কয়লা ঘ. গন্ধক

সঠিক উত্তর: ঘ

প্রশ্ন: একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. শতকরা ১৫ ভাগ খ. শতকরা ২০ ভাগ

গ. শতকরা ২৫ ভাগ ঘ. শতকরা ৩০ ভাগ

সঠিক উত্তর: গ

প্রশ্ন: ‘উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা, যা মানুষের অভাব পূরণ করতে পারে’—উক্তিটি কে করেছেন?

ক. মার্শাল খ. মেয়ার্স

গ. রিকার্ডো ঘ. ভাইনার

সঠিক উত্তর: খ

প্রশ্ন: নিচের কোন খাতগুলো থেকে সরকার আয় করে থাকে?

ক. রেলওয়ে ও প্রতিরক্ষা খ. রেলওয়ে ও বন

গ. রেলওয়ে ও শিক্ষা ঘ. শিক্ষা ও পুলিশ

সঠিক উত্তর: খ

প্রশ্ন: নিচের কোন দ্রব্যটির চাহিদা চিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

ক. এসি খ. চাল গ. ফ্যান ঘ. ডাল

সঠিক উত্তর: ক

প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কোনটি?

ক. অর্থ জমা রাখা খ. সঞ্চয় বৃদ্ধি করা

গ. ঋণ দান করা ঘ. অর্থ স্থানান্তর করা

সঠিক উত্তর: গ

#নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও:

সম্প্রতি ‘ক’ দেশে স্যান্ডিতে ব্যাপক ক্ষতি হয়। বহু ঘর-বাড়ি ভেসে যায়; সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রচুর অর্থ ব্যয় করে। এ ছাড়া দেশটির ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হয়।

প্রশ্ন: ‘ক’ দেশটিতে স্যান্ডি ঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার কোন ধরনের ব্যয় করে?

ক. অপ্রত্যাশিত ব্যয় খ. প্রশাসনিক ব্যয়

গ. সমাজকল্যাণমূলক ব্যয়

ঘ. শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়

সঠিক উত্তর: ক

প্রশ্ন: ওই দেশের সরকার যে আলাদা ব্যয় করে থাকে, সেটি আসে—

i. রাজস্ব বাজেটের উদ্বৃত্ত থেকে

ii. অভ্যন্তরীণ ঋণ থেকে

iii. রপ্তানি আয় থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii

সঠিক উত্তর: ক

প্রশ্ন: প্রচারণা কীভাবে পণ্যের বাজারের বিস্তৃতি ঘটায়?

ক. পণ্যের গুণাগুণ বর্ণনা করে

খ. পণ্যের পরিমাণ উল্লেখ করে

গ. পণ্যের চাকচিক্য বাড়িয়ে

ঘ. পণ্যের জোগান বাড়িয়ে

সঠিক উত্তর: ক

প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম—

ক. সোনালী ব্যাংক খ. বাংলাদেশ ব্যাংক

গ. কৃষি ব্যাংক ঘ. শিল্প ব্যাংক

সঠিক উত্তর: খ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল