২০১৪ সালের এসএসসিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১পরিচ্ছেদ-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১. মানুষের আকাঙ্ক্ষিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ পরিবর্তনকে বলে—
ক. প্রগতি খ. উন্নয়ন গ. নবজাগরণ ঘ. বিবর্তন
সঠিক উত্তর: ক. প্রগতি
২. কিসের কারণে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন শুরু হয়? ক. নৈতিক অবনতির খ. যুদ্ধে
গ. নৈরাজ্যের ঘ. অপশান্তির
সঠিক উত্তর: ক. নৈতিক অবনতির
৩. সামাজিক মূল্যবোধের অবক্ষয় কী জন্য দায়ী?
ক. নৈরাজ্য সৃষ্টি খ. চিত্তবিনোদন
গ. পরিবার পরিকল্পনা ঘ. পুনর্বাসনমূলক
সঠিক উত্তর: ক. নৈরাজ্য সৃষ্টি
৪. ‘ভৌগোলিক কারণে অপরাধ সংঘটিত হয়।’ —কে বলেছেন?

ক. কোনিগ খ. সরোকিন

গ. লমব্রোসা ঘ. ম্যাকাইভার

সঠিক উত্তর: গ. লমব্রোসা

৫. বাংলাদেশের শিক্ষার জন্য প্রতিবছর কয়টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন?

ক. ৪  খ. ৯ হাজার গ. ৭ হাজার ঘ. ৫ হাজার

সঠিক উত্তর: গ. ৭ হাজার

৬. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিবছর কতজন নতুন শিশু স্কুলে পড়ার উপযোগী হয়?

ক. ১৪ লাখ খ. ২৪ লাখ গ. ২৭ লাখ ঘ. ৩০ লাখ

সঠিক উত্তর: খ. ২৪ লাখ

৭. নৈরাজ্যের কারণ হলো—

i. মূল্যবোধের অবক্ষয় ii. জনসংখ্যা বৃদ্ধি

iii. অপসংস্কৃতির অনুপ্রবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ. i ও iii

৮. সামাজিক বিশৃঙ্খলার কারণ হলো—

i. সামাজিক নৈতিকতার অভাব

ii. অর্থনৈতিক নৈতিকতার অভাব

iii. ধর্মীয় নৈতিকতার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

৯. সামাজিক অসংগতির কারণ—

i. জটিল শ্রম বিভাগ  

ii. প্রচলিত মূল্যবোধের অবক্ষয়   

iii. শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii         

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i ও ii

১০. সামাজিক মূল্যবোধ তৈরি হয়—

i. ধর্মের দ্বারা ii. সামাজিক দায়বদ্ধতার দ্বারা

iii. শিক্ষার দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

১১. শহরায়ণ অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখে—

i. বন্ধুত্ব নষ্ট করে

ii. পরিবারের নিয়ন্ত্রণ হ্রাস করে

iii. পুরোনো সংস্কার ও মূল্যবোধ বদলানোর মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ. ii ও iii

১২. কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করতে শিক্ষাক্ষেত্রে করণীয় হলো—

i. শিশুদের শিক্ষা লাভের ব্যবস্থা গ্রহণ

ii. শিশুদের বিনোদনের ব্যবস্থা গ্রহণ

iii. শিক্ষাপ্রতিষ্ঠানের মনোন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

১৩. নারীরা কীভাবে যৌতুকপ্রথা রোধে ভূমিকা রাখতে পারেন?

i. যৌতুকের বিরুদ্ধে আন্দোলনে তাদের উদ্বুদ্ধ করে ii. তাদের সচেতন করে তোলে

iii. কর্মসংস্থানে অধিক সম্পৃক্ততা বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

১৪. নিরক্ষর বলতে বোঝানো হয়—

i. যার মধ্যে অক্ষরজ্ঞান নেই

ii. যার মধ্যে বোধশক্তি নেই

iii. যে লিখতে ও পড়তে জানে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: গ. i ও iii

১৫. বেকারত্বের প্রধান কারণ হিসেবে মনে করা হয়— i. মূলধনের অভাব

ii. জনসংখ্যা বৃদ্ধি iii. কর্মমুখী শিক্ষার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

# অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মঈন ১৩ বছরের কিশোর। মা-বাবা দুজন সরকারি চাকরিজীবী হওয়ায় জামান পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে মিশে সে মাদকাসক্ত হয়ে পড়ে। বিষয়টি মঈনের মা-বাবার কাছে পরিষ্কার হয়ে যাওয়ায় তাঁরা খুবই মর্মাহত।

১৬. বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা—

ক. ৬-১৬ খ. ৭-১৬ গ. ৮-১৬ ঘ. ১৭-১৮

সঠিক উত্তর: খ. ৭-১৬

১৭. বাংলাদেশের প্রেক্ষাপটে আনিসের অপরাধ-মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণ হলো—

i. দারিদ্র্য ii. চিত্তবিনোদনের অভাব

iii. ত্রুটিপূর্ণ মানসিক বিকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল