২৬. ‘A cock and bull story’-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?
ক. মোরগ ও ষাঁড়ের গল্প খ. পই পই করে বলা
গ. ললাটের লিখন ঘ. আষাঢ়ে গল্প
২৭. প্রাপক সমবয়সী হলে স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপন কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন?
ক. স্নেহভাজন খ. আশীর্বাদক গ. প্রীতিমুগ্ধ ঘ. বিশ্বস্ত
২৮. ‘অম্বু’ শব্দের অর্থ কী?
ক. পানি খ. সমুদ্র গ. আকাশ ঘ. আগুন
২৯. মধ্যম পুরুষ কোনটি?
ক. আমরা খ. আপনারা গ. তাঁরা ঘ. ওরা
৩০. ‘রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল।’—বাক্যটি গঠন অনুসারে—
ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. আশ্রিত বাক্য
৩১. বিপরীতার্থ দ্বন্দ্ব সমাস কোনটি?
ক. বনজঙ্গলে খ. জমাখরচ গ. হাটবাজার ঘ. চিঠিপত্র
৩২. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলা হয়?
ক. কর্তৃকারক খ. কর্মকারক গ. করণ কারক ঘ. অপাদান কারক
৩৩. ষষ্ঠী বিভক্তি চিহ্ন কোনগুলো?
ক. কে, রে খ. র, এর গ. তে, এতে ঘ. থেকে, হতে
৩৪. কর্ম-প্রবচনীয় শব্দ কোনগুলো?
ক. এবং, অথবা খ. নিশ্চয়ই, আলবত গ. দ্বার, দিয়ে ঘ. সনে, বিনা
৩৫. ‘অপরিণত’ অর্থে‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা বয়স খ. কাঁচা কথা গ. কাঁচা আম ঘ. কাঁচা চুল
৩৬. শিক্ষক বললেন, ‘চুপ করো’, এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. শিক্ষক চুপ করতে বললেন খ. শিক্ষক চুপ করার অনুরোধ করলেন
গ. শিক্ষক চুপ করার নির্দেশ দিলেন ঘ. শিক্ষক বললেন যে চুপ করো
৩৭. কোন যতি চিহ্ন থাকলে বিরতির প্রয়োজন হয় না?
ক. হাইফেন খ. কোলন গ. ড্যাস ঘ. উদ্ধরণ
৩৮. ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন’—বাক্যটি প্রকাশভঙ্গি অনুসারে—
ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য
৩৯. সরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে—
ক. পোস্টমাস্টার খ. মন্ত্রণালয় গ. কুরিয়ার সার্ভিস ঘ. ডাক বিভাগ
৪০. কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
ক. ক্রিয়ার কাল খ. ভাষার অলঙ্কার গ. বাক্যের দৈর্ঘ্য ঘ. পদক্রম
৪১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. প্রকৃতি খ. প্রাতিপদিক গ. ধ্বনিমূল ঘ. ধাতু
৪২. যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে কী বলে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. মহাপ্রাণ ধ্বনি গ. ঘোষ ধ্বনি ঘ. অঘোষ ধ্বনি
৪৩. ‘তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম’—বাক্যটিতে কোন গুণের অভাব আছে? ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. শৃঙ্খলা
৪৪. ‘তিনি চমৎকার বলতে পারেন’—বাক্যের ক্রিয়াটি—
ক. মিশ্র ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া গ. অনুক্ত ক্রিয়া ঘ. নামধাতুর ক্রিয়া
৪৫. পদ্মা, মেঘনা, যমুনা—কোন বিশেষ্য?
ক. সংজ্ঞাবাচক বিশেষ্য খ. বস্তুবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ভাববাচক বিশেষ্য
৪৬. কোন বিষয়টি অনুবাদ করতে হলে আক্ষরিক অনুবাদই অপরিহার্য?
ক. কাব্যসাহিত্য খ. পত্রসাহিত্য গ. রম্যরচনা ঘ. দলিল ও আইন
৪৭. কোনটি ব্যবসায়িক পত্র?
ক. ম্যানেজার পদের জন্য আবেদন খ. সবুজ বিপ্লবের তাৎপর্য জানিয়ে পত্র
গ. দূষণমুক্ত পরিবেশ শীর্ষক প্রতিবেদন
ঘ. হারানো মালের জন্য ক্ষতিপূরণ চেয়ে পত্র
৪৮. ‘ডেকে দে পাষণ্ড!’ বাক্যটিতে ক্রিয়ার ভাবটি—
ক. নির্দেশক খ. আকাঙ্ক্ষা গ. সাপেক্ষ ঘ. অনুজ্ঞাসূচক
৪৯. স্বয়ংসিদ্ধ ধাতু কাকে বলে?
ক. যে ধাতু বিশ্লেষণযোগ্য নয় খ. যে ধাতুর মূল অজ্ঞাত
গ. যে ধাতুর সঙ্গে আ প্রত্যয় আছে ঘ. যে ধাতু নামপদের সঙ্গে যুক্ত
৫০. বিদেশি শব্দের পরিবর্তিত উচ্চারণ কোনটি?
ক. লাইব্রেরি খ. ফুটবল গ. হাসপাতাল ঘ. পাউডার।
# গতকালের উত্তর প্রথম কলামে। আজকের উত্তর ছাপা হবেআগামীকাল।