১. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান কোথায়?
ক. অষ্টম খ. নবম গ. চতুর্থ ঘ. পঞ্চম
২. কোনটি পারিভাষিক শব্দ নয়?
ক. স্কুল খ. বচন গ. সমাপ্তি ঘ. তত্সম
৩. নিচের কোন শব্দটির সঙ্গে‘মণ্ডলী’ ব্যবহূত হয়?
ক. পাখি খ. বৃক্ষ গ. শিক্ষক ঘ. পর্বত
৪. রূপতত্ত্বের অপর নাম কী?
ক. বাক্যতত্ত্ব খ. অর্থতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ. শব্দতত্ত্ব
৫. বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি?
ক. ঊনচল্লিশটি খ. এগারোটি গ. চল্লিশটি ঘ. পঞ্চাশটি
৬. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি কয়টি?
ক. ২৫টি খ. ১২টি গ. ২০টি ঘ. ২১টি
৭. বউদিদি > বউদি—কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জনচ্যুতি খ. অভিশ্রুতি গ. অন্তর্হতি ঘ. ব্যঞ্জনবিকৃতি
৮. সমাস কত প্রকার?
ক. সাত প্রকার খ. ছয় প্রকার গ. পাঁচ প্রকার ঘ. তিন প্রকার
৯. কোনটি স্বভাবতই মূর্ধন্য‘ষ’-এর উদাহরণ?
ক. কাষ্ঠ খ. ষড়যন্ত্র গ. অভিষেক ঘ. কৃষক
১০. ‘বিদ্যালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয় খ. বিদ্যা + অলয় গ. বিদ + আলয় ঘ. বিদ্যা + আলয়
১১. ‘কুমার’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. কুমোর খ. কুমারনী গ. স্ত্রী কুমার ঘ. কুমার পত্নী
১২. কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ?
ক. ভালোভালো খ. দেনা-পাওনা গ. মনে মনে ঘ. মিটির মিটির
১৩. তারিখ বাচক সংখ্যা কোনটি?
ক. ১৫ খ. পশ্চদশ গ. পঞ্চম ঘ. পনেরোই
১৪. ‘ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা’—এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক. ছুঁয়োনা খ. ওটি গ. লজ্জাবতী ঘ. লতা
১৫. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি খ. প্রাদি গ. অব্যয়ীভাব ঘ. নিত্য সমাস
১৬. ‘জমা-খরচ’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমার খরচ খ. জমাকে খরচ গ. জমা ও খরচ ঘ. জমা হতে খরচ
১৭. Practice makes a man perfect-এর বঙ্গানুবাদ কী হবে?
ক. অভ্যাস একজন মানুষকে পরিপূর্ণ করতে পারে
খ. মানুষ অভ্যাসের দাস গ. গাইতে গাইতে গায়েন
ঘ. নাচতে না জানলে উঠোন বাঁকা
১৮. কোন ধরনের অনুবাদে অনেক সময় মূলের সঙ্গে অনুবাদের সংগতি রক্ষিত হয় না?
ক. ভাবানুবাদ খ. চিন্তামূলক অনুবাদ
গ. আক্ষরিক অনুবাদ ঘ. বর্ণনামূলক অনুবাদ
১৯. কোনটি বাংলা অনুবাদ করা যায় না?
ক. স্থান ও ব্যক্তির নাম খ. প্রাণী ও পদার্থের নাম
গ. বস্তু ও দ্রব্যের নাম ঘ. দ্রব্য ও গুণের নাম
২০. Neccessity knows no law-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. প্রয়োজনের জন্য আইন খ. প্রয়োজনের কোনো আইন নেই
গ. অভাবে স্বভাব নষ্ট ঘ. স্বভাব যায় না মরলে
২১. A stitch in time saves nine-এর যথার্থ অনুবাদ কোনটি?
ক. সময়ের এক ফোঁড়ই নয় ফোঁড়ের সমান খ. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় গ. সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না
ঘ. দশের লাঠি একের বোঝা
২২. ‘যে ভবিষ্যত্ না ভেবেই কাজ করে’—এককথায় কী বলে?
ক. অবিমৃশ্যকারী খ. অচিন্তনীয় গ. অপরিণামদর্শী ঘ. অবিসংবাদী
২৩. কোন অজ্ঞাত মূল ধাতু? ক. হের্ খ. শ্রু গ. দৃশ্ ঘ. কর
২৪. নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো?
ক. যথা-তথা খ. অতি-পুনরায় গ. আবার, ও ঘ. এবং, কিন্তু
২৫. ‘মহিমা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মহত্ + ইমা খ. মহত্ + ইমন গ. মহা + ইমা ঘ. মহা + ইমন।
# উত্তরসহ পরবর্তী অংশ ছাপা হবেআগামীকালমে