১. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. মালিকা খ. বালিকা গ. নবীনা ঘ. কনিষ্ঠা
২. ঝিরঝির করে বাতাস বইছে—দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক. ভাবের গভীরতা খ. সামান্যতা গ. পৌনঃপুনিকতা ঘ. ধ্বনি ব্যঞ্জনা
৩. ‘পাল’ ও‘যূথ’ শব্দ দুটি কোথায় ব্যবহূত হয়?
ক. জন্তুদের একবচনে খ. উন্নত প্রাণীবাচক শব্দের সংকোচনে
গ. জন্তুর বহুবচনে ঘ. অপ্রাণীবাচক শব্দের বহুবচনে
৪. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা গ. নিরর্থকতা ঘ. বিশেষ অর্থ
৫. ‘হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
ক. সমার্থে খ. বিরোধার্থে গ. বিপরীতার্থে ঘ. মিলনার্থে
৬. কোন সমাসে‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?
ক. দ্বন্দ্ব খ. প্রাদি গ. নিত্য ঘ. দ্বিগু
৭. আমি অবেলাতে দিলাম পাড়ি অথই সাগরে—‘অ’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত খ. খাঁটি বাংলা গ. বিদেশি ঘ. অজ্ঞাতমূল
৮. ‘ভোজন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কেনটি?
ক. ভোজ + অন খ. ভোজ + ন গ. ভুজ + অনট ঘ. ভো + জন
৯. অজ্ঞাতমূল ধাতু কোনটি? ক. হ্ খ. টান গ. হের ঘ. কহ্
১০. অপত্য অর্থে‘ফ’ প্রত্যয় কোন শব্দটিতে বিদ্যমান?
ক. মানব খ. গৌরব গ. শৈশব ঘ. চৈত্র
১১. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. লন্ডন খ. তরল গ. নজরুল ঘ. দর্শন
১২. সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কী প্রকাশে ব্যবহূত হয়?
ক. কবিতা প্রকাশে খ. বিনয় প্রকাশে
গ. ভাবভঙ্গি প্রকাশে ঘ. অভিনন্দন প্রকাশে
১৩. কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক. মেয়েটি ফুল তোলে খ. সে শোনে না
গ. শিশুরা খেলছে ঘ. আমি পড়ব না
১৪. দার্শনিক সত্য প্রকাশে‘ইলে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?
ক. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে খ. একবার মরলে কি কেউ মরে
গ. দুইটায় স্কুল ছুটি হবে ঘ. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে
১৫. ১৯৭১ সালে এ দেশে ৩০ লাখ লোক মারা গিয়েছিল—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত অতীত
গ. সাধারণ বর্তমান ঘ. পুরাঘটিত বর্তমান
১৬. দুধ থেকে দই হয়—এখানে দুধ থেকে কোন অর্থে অপাদান কারক?
ক. জাত খ. বিচ্যুত গ. গৃহীত ঘ. আরম্ভ
১৭. করণকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
ক. এ কলমে কালি নাই খ. এ কলমে দাম বেশি
গ. এ কলমে ভালো লেখা হয় না ঘ. এ কলমটি কাল থেকে খুঁজছি
১৮. ‘রাজার হুকুম’—এটি কোন ধরনের সম্বন্ধ?
ক. কর্তৃ সম্বন্ধ খ. কর্ম সম্বন্ধ গ. করণ সম্বন্ধ ঘ. অপাদান সম্বন্ধ
১৯. ‘সীমার মাঝে অসীম তুমি’—বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. ব্যাপ্তি অর্থে খ. ঐকদেশিক অর্থে গ. মধ্যে অর্থে ঘ. নিকট অর্থে
২০. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. মিশ্র বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. সরল বাক্য
২১. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২২. ‘কৈ মাছের প্রাণ’—বাগ্ধারাটির অর্থ কী?
ক. নীরোগ শরীর খ. প্রভাবশালী গ. যা সহজে মরে না ঘ. ধামাধরা
২৩. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না—তাকে এককথায় কী বলে?
ক. পরগাছা খ. মাখনফল গ. বর্ণচোরা ঘ. বনস্পতি
২৪. বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন—এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. ভাববাচ্য খ. কর্মকর্তৃবাচ্য গ. কর্তৃবাচ্য ঘ. কর্মবাচ্য
২৫. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে কীরূপ পরিবর্তিত হবে?
ক. পূর্বদিন খ. আগের দিন গ. সেদিন ঘ. গতকল্য।
# উত্তরসহ পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল