অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
পরিচ্ছেদ-৪ : সামাজিক পরিবর্তন
২৪. বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু হার কমে যাওয়ার কারণ—
i. চিকিৎসাবিজ্ঞানে উন্নতি
ii. জনসচেতনতা বৃদ্ধি
iii. জীবনযাত্রার মনোন্নয়নের প্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২০১০ সালে পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বেকারের সংখ্যা বলা হয়েছে প্রায় দুই কোটি ৪৪ লাখ। তবে বিশেষজ্ঞরা বলেছেন, প্রকৃতপক্ষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা আরও বেশি। জনসংখ্যার একটি বিরাট অংশ অলস দিন কাটায়।
২৫. উদ্দীপকে কোন ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে?
ক. কৃষিতে অনগ্রসরতা
খ. বেকারত্ব গ. মূলধনের স্বল্পতা
ঘ. শিল্পের অনগ্রসরতা
সঠিক উত্তর: খ. বেকারত্ব।
২৬. উদ্দীপকে সমস্যা সমাধানের উপায়—
i. দাতাগোষ্ঠীর আর্থিক সহায়তা
ii. দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার
iii. দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সিয়াম মা-বাবার একমাত্র সন্তান। তার বাবা মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকেন। মা একাই পরিবারের সব দায়িত্ব সামাল দেন বলে সিয়ামের প্রতি বেশি নজর দিতে পারেন না। এ অবস্থায় নবম শ্রেণীতে ওঠার পর কিছু আজেবাজে বন্ধুর পাল্লায় সে স্কুল পালিয়ে যেখানে-সেখানে আড্ডা দিতে থাকে।
২৭. এ ক্ষেত্রে সিয়ামের আচরণটি হলো—
ক. গুরুতর অপরাধ
খ. মামুলী অপরাধ
গ. সামাজিক অপরাধ
ঘ. কিশোর অপরাধ
সঠিক উত্তর: ঘ. কিশোর অপরাধ
২৮. রকিবের এ ধরনের আচরণের জন্য দায়ী কারণ হলো—
i. খেলার সাথীর প্রভাব
ii. পারিবারিক পরিবেশ
iii. অর্থনৈতিক সচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও ii
২৯. বাংলাদেশে এক নম্বর সমস্যা কোনটি?
ক. সামাজিক বিশৃঙ্খলা
খ. বেকার সমস্যা
গ. অর্থনৈতিক সমস্যা
ঘ. জনসংখ্যা সমস্যা
সঠিক উত্তর: ঘ. জনসংখ্যা সমস্যা
৩০. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার—
ক. ১.৪২% খ. ১.৪৮%
গ. ২.৪৮% ঘ. ২.৪২%
সঠিক উত্তর: খ. ১.৪৮%
৩১. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে বৃদ্ধি পাচ্ছে—
ক. পরিবেশ দূষণ খ. মাথাপিছু আয়
গ. বিদেশ গমন ঘ. শিল্পোন্নয়ন
সঠিক উত্তর: ক. পরিবেশ দূষণ
৩২. জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা—
ক. বহুবিবাহ খ. কুসংস্কার
গ. বাল্যবিবাহ ঘ. অপুষ্টি
সঠিক উত্তর: ঘ. অপুষ্টি
৩৩. যৌতুকপ্রথা কোন সমাজে উৎপত্তি লাভ করে?
ক. মুসলমান খ. হিন্দু
গ. খ্রিষ্টান ঘ. বৌদ্ধ
সঠিক উত্তর: খ. হিন্দু
৩৪. বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায়—
ক. ০২.৫ কোটি খ. ২.৫ কোটি
গ. ১.৫ কোটি ঘ. ০.৭৫ কোটি
সঠিক উত্তর: গ. ১.৫ কোটি
৩৫. বাংলাদেশে সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা
ক. যৌতুকপ্রথা খ. বেকারত্ব
গ. দুর্নীতি ঘ. ইভ টিজিং
সঠিক উত্তর: ক. যৌতুকপ্রথা
৩৬. মেয়েদের মর্যাদা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির কারণ—
ক. কৃষির প্রসার
খ. শিক্ষার প্রসার
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. মেয়েদের আয় বৃদ্ধি
সঠিক উত্তর: খ. শিক্ষার প্রসার
৩৭. গ্রামীণ কৃষিসমাজে অধিক পুত্রসন্তান কামনা করে, কারণ—
ক. কৃষিকাজে সাহায্য করবে
খ. বিয়েতে অধিক যৌতুক নেবে
গ. পরিবার শক্তিশালী হবে
ঘ. বেশি অর্থ আয় করবে
সঠিক উত্তর: ক. কৃষিকাজে সাহায্য করবে।
সহকারী শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল