২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

গদ্য 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 মহেশ
৪। ‘তোরা তো রামরাজত্বে বাস করিস, তাই তার নিন্দে করিস মরিস’—কার উক্তি?
ক. পেয়াদার খ. মানিক ঘোষের
গ. শিবচরণ বাবুর ঘ. তর্করত্নের
সঠিক উত্তর: ঘ. তর্করত্নের
৫। কখন আমিনা গফুরকে বলল, ‘ঘরে চাল নেই।’
ক. সকালে খ. দুপুরে
গ. দ্বিপ্রহরে ঘ. রাতে
সঠিক উত্তর: ঘ. রাতে
৬। ‘ওদের অনেক আছে তবু দেয় না।’—কার প্রসঙ্গে বলা হয়েছে?
ক. জমিদারদের খ. তর্করত্নের
গ. শিবচরণ বাবুর ঘ. মানিক ঘোষের
সঠিক উত্তর: খ. তর্করত্নের
৭। ‘মহেশ’ গল্পে কোন মাসের প্রাধান্য লক্ষ করা যায়?
ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ গ. চৈত্র ঘ. ভাদ্র
সঠিক উত্তর: ক. বৈশাখ
৮। ‘তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা।’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. গফুরের খ. আমিনার
গ. পেয়াদার ঘ. মহেশের
সঠিক উত্তর: ঘ. মহেশের
৯। গফুর কাশিপুর গ্রাম ছেড়ে চলে যায়। কারণ—
ক. ধর্মের কারণে খ. শাস্তির ভয়ে
গ. শিবচরণের ভয়ে ঘ. প্রায়শ্চিত্তের জন্য
সঠিক উত্তর: গ. শিবচরণের ভয়ে
১০। ‘মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়।’—এখানে কোন রানীকে উদ্দেশ করা হয়েছে?
ক. রানী এলিজাবেথ খ. রানী ফুলন
গ. রানী ভিক্টোরিয়া ঘ. রানী অম্বিকা
সঠিক উত্তর: গ. রানী ভিক্টোরিয়া
১১। ‘মহেশ’ গল্পে গফুর ও আমিনার মধ্যে লেখক একটা ছলনার অভিনয়ের কথা বলেছেন—এটি কে লক্ষ করেছেন?
ক. তর্করত্ন খ. মানিক ঘোষ
গ. দেবতা ঘ. বিধাতা
সঠিক উত্তর: ঘ. বিধাতা
১২। ‘মহেশ’ গল্পের ষাঁড়টি কোন গাছের সঙ্গে বাঁধা ছিল?
ক. পিটালিগাছের সঙ্গে
খ. বাবলাগাছের সঙ্গে
গ. বড়ইগাছের সঙ্গে
ঘ. জামগাছের সঙ্গে
সঠিক উত্তর: খ. বাবলাগাছের সঙ্গে
১৩। ‘গরুটার জন্য এক আঁটি ফেলে রাখতে নেই? ব্যাটা কসাই।’—এখানে কী প্রকাশ পেয়েছে?
ক. নিষ্ঠুর অভিযোগ খ. নিষ্ঠুর অভিমান
গ. নিষ্ঠুর গালি ঘ. নিষ্ঠুর ক্ষোভ
সঠিক উত্তর: ক. নিষ্ঠুর অভিযোগ
১৪। ‘ইশ্! সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ।’—এখানে কী প্রকাশিত হয়েছে?
ক. ক্রোধ খ. বিদ্রূপ গ. ব্যঙ্গ ঘ. ক্ষোভ
সঠিক উত্তর: খ. বিদ্রূপ
১৫। গফুর পরের জমি কতটুকু ভাগে চাষ করে?
ক. বিঘে দুয়েক খ. বিঘে তিনেক
গ. বিঘে চারেক ঘ. বিঘে পাঁচেক
সঠিক উত্তর: গ. বিঘে চারেক
১৬। আমিনা বাবার থালায় কী সাজিয়ে দিল?
ক. পলাশ খ. শাকান্ন
গ. নিরামিষ ভাত ঘ. পানতা ভাত
সঠিক উত্তর: খ. শাকান্ন
১৭। গফুরের মহেশকে থানায় দিয়েছিল কারা?
ক. তর্করত্নরা খ. পুলিশরা
গ. মানিক ঘোষেরা ঘ. পেয়াদারা।
সঠিক উত্তর: গ. মানিক ঘোষেরা।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল