২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

গদ্য 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

 পল্লীসাহিত্য
১৩. বিশিষ্ট সাহিত্যিক রোমাঁ রোলাঁর দেশ কোনটি?
ক. জার্মান খ. ফ্রান্স গ. ইংল্যান্ড ঘ. ইতালি
সঠিক উত্তর: খ. ফ্রান্স
১৪. ‘ময়মনসিংহ গীতিকা’র মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন কে?
ক. শেক্সপিয়ার খ. রোমাঁ রোলাঁ
গ. দীনেশচন্দ্র সেন ঘ. গ. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর: খ. রোমাঁ রোলাঁ
১৫. ‘ভুয়োদর্শন’ অর্থ কী?
ক. মিথ্যা দর্শন খ. কাল্পনিক দর্শন
গ. বাস্তব অভিজ্ঞতাজনতি দৃষ্টিভঙ্গি
ঘ. কোনো কিছু দেখা
সঠিক উত্তর: গ. বাস্তব অভিজ্ঞতাজনতি দৃষ্টিভঙ্গি
১৬. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?
ক. চার আনা খ. আট আনা
গ. বারো আনা ঘ. পনেরো আনা
সঠিক উত্তর: ঘ. পনেরো আনা
১৭. ‘সাহিত্যের কী অমূল্য খনি পল্লীজননীর বুকের কোণে লুকায়িত আছে।’—নিচের কোনটি?
ক. ছড়াগান খ. খনার বচন
গ. ময়মনসিংহ গীতিকা ঘ. চর্যাগীতিকা
সঠিক উত্তর: গ. ময়মনসিংহ গীতিকা
১৮. ‘ধরি মাছ না ছুঁই পানি।—এটা কী?
ক. প্রবাদ বাক্য খ. খনার বচন
গ. ডাকের বচন ঘ. উপকথা
সঠিক উত্তর: ক. প্রবাদ বাক্য
১৯. ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’—এগুলো কী?
পল্লীগীতি খ. প্রবাদ গ. উপকথা ঘ. ছড়া
সঠিক উত্তর: ঘ. ছড়া
২০. ‘তাতে কত প্রেম, কত গান, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।’—কিসে?
ক. প্রবচনে খ. উপকথায়
গ. পল্লীগানে ঘ. রূপকথায়
সঠিক উত্তর: গ. পল্লীগানে
২১. উপকথার আবেদন কীরূপ?
ক. আঞ্চলিক খ. কালিক
গ. ব্যক্তিবিশেষে ঘ. সর্বজনীন
সঠিক উত্তর: ঘ. সর্বজনীন
২২. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে কী তলিয়ে যাচ্ছে?
ক. প্রাচীন ছড়া খ. প্রাচীন প্রবচন
গ. প্রাচীন পল্লীগান ঘ. প্রাচীন উপকথা
সঠিক উত্তর: ঘ. প্রাচীন উপকথা
২৩. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’—এটা কী?
ক. প্রবাদ খ. প্রবচন গ. গাথা ঘ. জনশ্রুতি
সঠিক উত্তর: ক. প্রবাদ
২৪. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন?
ক. চন্দ্র সেন খ. চন্দ্রকুমার দে
গ. দক্ষিণারঞ্জন মিত্র ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: খ. চন্দ্রকুমার দে
২৫. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. দীনেশচন্দ্র সেন ঘ. চন্দ্রকুমার দে
সঠিক উত্তর: গ. দীনেশচন্দ্র সেন
২৬. নৃতত্ত্বের মূল্যবান উপকরণ কোনটি?
ক. ছড়া খ. প্রবাদ ঘ. গাথা ঘ. উপকথা
সঠিক উত্তর: ঘ. উপকথা
২৭. ‘রোদ হচ্ছে পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে’—কোন ধরনের সাহিত্য?
ক. প্রবাদ সাহিত্য খ. প্রবচন সাহিত্য
গ. ছড়া সাহিত্য ঘ. জনশ্রুতি সাহিত্য
সঠিক উত্তর: গ. ছড়া সাহিত্য
২৮. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে ড. মুহম্মদ শহীদুল্লাহ সাহিত্য রচনার প্রবণতা বিচার করতে গিয়ে কোন কবির প্রসঙ্গ এনেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্তের
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের গ. জসীমউদ্দীনের
ঘ. জীবনানন্দ দাশের
সঠিক উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
২৯. বাঁধা বুলি আওড়ানো হতো কোন খেলায়?
ক. ব্যাডমিন্টন খ. কপাটি গ. ফুটবল ঘ. চতুরঙ্গ
সঠিক উত্তর: খ. কপাটি
৩০. ‘এ গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে?—এখানে কোন গানের কথা বলা হয়েছে?
ক. আধুনিক খ. রাখালি গ. ভাটিয়ালি ঘ. মারফতি
সঠিক উত্তর: ঘ. মারফতি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা